hadith book logo

সিয়াম ও যাকাত

লেখকঃ শাইখ আবদুর রহমান বিন মুবারক আলী • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ১৩৩

সরকারি ফান্ডে যাকাত দেয়া

ইসলামী রাষ্ট্র ব্যবস্থায় সরকারের অন্যতম প্রধান দায়িত্বই হলো যাকাত আদায় করা। আল্লাহ তা‘আলা বলেন,

﴿اَلَّذِيْنَ اِنْ مَّكَّنَّاهُمْ فِى الْاَرْضِ اَقَامُوا الصَّلَاةَ وَاٰتَوُا الزَّكَاةَ وَاَمَرُوْا بِالْمَعْرُوْفِ وَنَهَوْا عَنِ الْمُنْكَرِؕ وَلِلّٰهِ عَاقِبَةُ الْاُمُوْرِ﴾

আমি এদেরকে (মুমিনদেরকে) পৃথিবীতে প্রতিষ্ঠা দান করি, যাতে করে তারা সালাত কায়েম করে, যাকাত দেয় এবং সৎকাজের নির্দেশ দেয় ও অসৎকাজ থেকে নিষেধ করে। আর সকল কর্মের পরিণাম তো আল্লাহর ইচ্ছাধীন।

(সূরা হাজ্জ- ৪১)

অতএব, যাকাতের সম্পদ থেকে ব্যক্তিগতভাবে কিছু অংশ আদায় করার পর অবশিষ্ট যা কিছু থাকবে, সেগুলো সরকারি ফান্ডে জমা দেয়াই উত্তম। এতে করে সরকার নিজ দায়িত্বে যাকাতের মাল সুষ্ঠভাবে বণ্টন করে মুসলিম জনগণের অধিক কল্যাণ সাধন করবে।

তবে যেসব সরকার কুরআন ও সুন্নাহর ভিত্তিতে রাষ্ট্র পরিচালনা করে না, আল্লাহর আইন দিয়ে বিচার-ফায়সালা করে না; বরং তারা আল্লাহর ইবাদাতের পরিবর্তে জনগণের সার্বভৌমত্বে বিশ্বাসী, সেসব সরকারের ফান্ডে যাকাতের সম্পদ জমা দেয়া যাবে না।

যাকাতের মাল মসজিদ ও গোরস্থানের কাজে ব্যবহার করা যাবে না :

যাকাতের টাকা দিয়ে মসজিদ ও গোরস্থান তৈরি করা বৈধ নয়। কেননা আল্লাহ তা‘আলা যাকাত বণ্টনের জন্য যেসব খাত নির্ধারণ করে দিয়েছেন, মসজিদ ও গোরস্থান তার অমত্মর্ভুক্ত নয়।