hadith book logo

সিয়াম ও যাকাত

লেখকঃ শাইখ আবদুর রহমান বিন মুবারক আলী • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৪৬

যেসব কারণে ই‘তিকাফ ভঙ্গ হয়ে যায়

ইচ্ছাকৃতভাবে বীর্যপাত ঘটালে :

গোসল ফরয হয় এমন ধরনের অপবিত্রতা থেকে পবিত্র থাকতে হবে। অপবিত্রতা যদি যৌন স্পর্শ অথবা স্বামী স্ত্রীর মিলনের ফলে হয় তবে সকলের মতে ই‘তিকাফ ভঙ্গ হয়ে যাবে। আল্লাহ তা‘আলা বলেন,

﴿وَلَا تُبَاشِرُوْهُنَّ وَأَنْتُمْ عَاكِفُوْنَ فِي الْمَسَاجِدِ﴾

আর তোমরা মসজিদে ই‘তিকাফরত অবস্থায় স্ত্রীদের সাথে মিলিত হয়ো না।

(সূরা বাকারা- ১৮৭)

তবে যদি স্বপ্নদোষের কারণে বীর্যপাত ঘটে তাহলে ই‘তিকাফ ভঙ্গ হবে না। আর যদি হসত্মমৈথুনের কারণে হয় তাহলে সঠিক মতানুসারে ই‘তিকাফ ভঙ্গ হয়ে যাবে।

মহিলাদের হায়েয অথবা নিফাস শুরু হলে :

ই‘তিকাফ অবস্থায় মহিলাদের হায়েয-নিফাস থেকে পবিত্র থাকা জরুরি। কেননা এ অবস্থায় মসজিদে অবস্থান করা হারাম, অবশ্য ইসেত্মহাযা অবস্থায় ই‘তিকাফ করা বৈধ। আয়েশা (রাঃ) বলেন,

اِعْتَكَفَتْ مَعَ رَسُوْلِ اللهِ امْرَأَةٌ مِنْ أَزْوَاجِه فَكَانَتْ تَرَى الدَّمَ وَالصُّفْرَةَ وَالطَّسْتُ تَحْتَهَا وَهِيَ تُصَلِّيْ

রাসূলুল্লাহ ﷺ এর সাথে ইসিত্মহাযা অবস্থায় তাঁর স্ত্রীগণের মধ্য হতে কোন একজন ই‘তিকাফ করেছিলেন। তিনি লাল ও হলুদ রঙের স্রাব দেখতে পাচ্ছিলেন। এমতাবস্থায় তিনি নিচে পাত্র রেখে সালাত আদায় করলেন। [সহীহ বুখারী, হা/৩১০; আবু দাউদ, হা/২৪৭৮; ইবনে মাজাহ, হা/১৭৮০; মুসনাদে আহমাদ, হা/২৫০৪২; বায়হাকী, হা/৮৩৮৫।]

বিনা প্রয়োজনে মসজিদ থেকে বের হলে :

ই‘তিকাফ করার প্রধান শর্তই হচ্ছে ইবাদাতের উদ্দেশ্যে মসজিদে অবস্থান করা। সুতরাং কেউ যদি বিনা প্রয়োজনে ইচ্ছাকৃতভাবে মসজিদ থেকে বের হয়, তাহলে তার ই‘তিকাফ ভঙ্গ হয়ে যাবে- যদিও তা অল্প সময়ের জন্য হয়।

পাগল বা মাতাল হয়ে গেলে :

ইসলামের যাবতীয় বিধান কেবল সুস্থ জ্ঞানসম্পন্ন ব্যক্তিদের জন্যই প্রযোজ্য। ফলে পাগল ও মাতালকে ইসলামের বিধান পালন করা থেকে অব্যাহতি দিয়েছে। সুতরাং যদি কেউ সুস্থ থাকা অবস্থায় ই‘তিকাফে বসে এবং ই‘তিকাফ শেষ হওয়ার পূর্বেই পাগল অথবা মাতাল হয়ে যায়, তাহলে তার ই‘তিকাফ ভঙ্গ হয়ে যাবে।