hadith book logo

সিয়াম ও যাকাত

লেখকঃ শাইখ আবদুর রহমান বিন মুবারক আলী • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ১৭

বালেগ হওয়ার লক্ষণসমূহ

১. স্বপ্নদোষ বা অন্য প্রকারে বীর্যপাত হওয়া।

২. নাভির নিচে মোটা লোম গজানো।

৩. ১৫ বছর বয়স হওয়া।

৪. বালিকাদের ক্ষেত্রে একটি লক্ষণ হলো মাসিক শুরু হওয়া। বালিকার মাসিকের রক্ত আসতে শুরু হলেই সে সাবালিকা; যদিও তার বয়স ১০ বছর হয়।

যেসব ছেলেমেয়ের মধ্যে উপরোক্ত আলামতসমূহ দেখা দেবে, তাদেরকে অবশ্যই রোযা রাখতে হবে। কেননা ঐ সময় থেকে তাদের উপর শরীয়তের সকল আদেশ-নিষেধ পালন করা আবশ্যক হয়ে যায়। সুতরাং কোন কিশোর বা কিশোরী যদি রমাযান মাসে দিনের বেলায় প্রাপ্তবয়স্ক হয়, তাহলে তাকে দিনের অবশিষ্ট অংশ পানাহার থেকে বিরত থাকতে হবে। এ দিনের সাওম তার কাযা করতে হবে না। পিতা-মাতার কর্তব্য হলো, এ বিষয়ে সতর্ক থাকা ও সন্তানকে সচেতন করা। সাথে সাথে প্রাপ্তবয়স্ক হওয়ার পর তার উপর যেসকল ধর্মীয় দায়িত্ব-কর্তব্য আছে তা পালনে দিক-নির্দেশনা দেয়া এবং পাক-পবিত্রতা অর্জনের নিয়ম-নীতিগুলো সে জানে কি না বা মনে রাখতে পেরেছে কি না- সে বিষয়ে খেয়াল রাখা।