hadith book logo

সিয়াম ও যাকাত

লেখকঃ শাইখ আবদুর রহমান বিন মুবারক আলী • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৭৯

হাত ও পায়ের রোযা

মুমিনের হাত রোযা রাখে হারাম কিছু ধরা ও স্পর্শ করা থেকে। সুতরাং যে মহিলাকে স্পর্শ করা তার জন্য হালাল নয়, তাকে যেন স্পর্শ না করে। তার হাত যেন রোযা রাখে মানুষের উপর অত্যাচার করা থেকে, কাউকে অন্যায়ভাবে মারা থেকে। সুদ, ঘুষ, চুরি ও অন্যান্য হারাম পন্থায় অর্থ উপার্জন করা থেকেও মুমিনের হাত রোযা রাখে।

মুমিনের পা-ও রোযা রাখে। আর তার রোযা হলো- যে পথে গমন করলে আল্লাহ অসন্তুষ্ট হন সে পথে যাবে না। সকল প্রকার পাপাচারের পথে চলা হতে সে বিরত থাকবে। কারণ হাত-পা দিয়ে পাপ করলে কিয়ামতের ময়দানে এগুলো বান্দার বিরুদ্ধে সাক্ষী হয়ে দাঁড়াবে। আল্লাহ তা‘আলা বলেন,

﴿اَلْيَوْمَ نَخْتِمُ عَلٰۤى أَفْوَاهِهِمْ وَتُكَلِّمُنَاۤ أَيْدِيْهِمْ وَتَشْهَدُ أَرْجُلُهُمْ بِمَا كَانُوْا يَكْسِبُوْنَ﴾

আজ আমি তাদের মুখে মোহর মেরে দেব, তাদের হাত আমার সাথে কথা বলবে এবং তারা যা করত সে সম্পর্কে তাদের পা সাক্ষ্য দেবে। (সূরা ইয়াসীন- ৬৫)