১
সিয়াম ও যাকাত
লেখকঃ শাইখ আবদুর রহমান বিন মুবারক আলী • পরিচ্ছেদ সংখাঃ ১
পরিচ্ছেদঃ ৬০
ঈদের সালাতে অতিরিক্ত তাকবীর কয়টি
ঈদের সালাতে অতিরিক্ত তাকবীর হলো ১২টি এবং এর উপরই আমল করা উচিত। হাদীসে বলা হয়েছে,
عَنْ عَائِشَةَ أَنَّ رَسُوْلَ اللهِ - - كَانَ يُكَبِّرُ فِى الْفِطْرِ وَالْأَضْحٰى فِى الْأُوْلٰى سَبْعَ تَكْبِيْرَاتٍ وَفِى الثَّانِيَةِ خَمْسًا
আয়েশা (রাঃ) হতে বর্ণিত। রাসূলুল্লাহ ﷺ ঈদুল ফিতর ও ঈদুল আযহার সালাতের প্রথম রাকআতে সাত তাকবীর দিলেন এবং দ্বিতীয় রাকআতে পাঁচ তাকবীর দিলেন। [আবু দাউদ, হা/১১৫১; মুসনাদে আহমাদ, হা/১৯৭৩৯; দার কুতনী, হা/১৭৩০; ইবনে মাজাহ, হা/১২৭৯; মা‘রেফাতুস সুনান ওয়াল আছার, হা/১৯২৫।]
عَنْ عَمْرِو بْنِ شُعَيْبٍ ، عَنْ أَبِيْهِ ، عَنْ جَدِّه : أَنَّ النَّبِيَّ كَبَّرَ فِيْ عِيْدٍ ثِنْتَيْ عَشْرَةَ تَكْبِيْرَةً ، سَبْعًا فِي الْأُوْلٰى ، وَخَمْسًا فِي الْاٰخِرَةِ ، وَلَمْ يُصَلِّ قَبْلَهَا ، وَلَا بَعْدَهَا
আমর ইবনে শু‘আইব (রহ.) তিনি তার পিতা হতে তিনি তার দাদা হতে বর্ণনা করেন যে, নবী ﷺ ঈদের সালাতে ১২টি তাকবীর দিতেন। প্রথম রাকআতে ৭টি এবং শেষ রাকআতে ৫টি। আর তিনি এ সালাতের পূর্বে ও পরে কোন নফল সালাত আদায় করতেন না। [মুসনাদে আহমাদ, হা/৬৬৮৮; মুসান্নাফে ইবনে আবি শায়বা, হা/৫৭৪৩।]
ঈদের সালাতের অতিরিক্ত তাকবীরসমূহে রাফউল ইয়াদাইন করার বিধান :
ঈদের সালাতে তাকবীরে তাহরীমা ব্যতীত অতিরিক্ত তাকবীরগুলোতে রাফউল ইয়াদাইন করা নবী ﷺ থেকে বিশুদ্ধভাবে প্রমাণিত নেই। তাই ইমাম ইবনে হাযম, ইমাম শাওকানী, ইমাম আলবানী প্রমূখ বিদ্বানগণ উক্ত তাকবীরসমূহের সময় রাফউল ইয়াদাইন না করার পক্ষে মতামত দিয়েছেন। [আল মুহাল্লা- ৫/৮৩, ৮৪; নাইলুল আওতার, তামামুল মিন্নাহ, পৃঃ ৩৪৮-৩৪৯।]