hadith book logo

সিয়াম ও যাকাত

লেখকঃ শাইখ আবদুর রহমান বিন মুবারক আলী • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ২৪

মুসাফির কখন রোযা ভাঙতে পারবে

১. মুসাফির যদি ফজরের পূর্বে সফরের নিয়ত করে, তাহলে এর পরের দিন রোযা রাখবে না।

২. মুসাফির যদি দিনের বেলায় সফর আরম্ভ করে তবে একটি মত হলো ঐ দিনের রোযা ভাঙ্গা তার জন্য বৈধ হবে না। অপর মতে সে ঐ দিনের রোযা ভাঙ্গতে পারবে এবং এ মতটিই সঠিক।

عَنِ ابْنِ عَبَّاسٍ -  - أَنَّهٗ أَخْبَرَهٗ أَنَّ رَسُوْلَ اللهِ - - خَرَجَ عَامَ الْفَتْحِ فِىْ رَمَضَانَ فَصَامَ حَتّٰى بَلَغَ الْكَدِيْدَ ثُمَّ أَفْطَرَ وَكَانَ صَحَابَةُ رَسُوْلِ اللهِ - - يَتَّبِعُوْنَ الْأَحْدَثَ فَالْأَحْدَثَ مِنْ أَمْرِه

ইবনে আববাস (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেছেন, রাসূলুল্লাহ ﷺ (মক্কা) বিজয়ের বছর রমাযান মাসে সাওমরত অবস্থায় সফরে বের হলেন। অতঃপর কাদীদ নামক স্থানে পৌঁছার পর তিনি সাওম ভেঙ্গে ফেললেন। আর রাসূলুল্লাহ ﷺ থেকে যখনই কোন নতুন বিষয় প্রকাশ পেত, তাঁর সাহাবীগণ তা অনুসরণ করতেন। [মুয়াত্তা ইমাম মালিক, হা/৬৫০; সহীহ বুখারী, হা/১৯৪৪; মুসনাদে আহমাদ, হা/৩২৫৮; সহীহ ইবনে খুযায়মা, হা/২০৩৫; সহীহ ইবনে হিববান, হা/৩৫৬৩; মা‘রেফাতুস সুনান ওয়াল আছার, হা/২৫১০।]

عَنْ مُحَمَّدِ بْنِ كَعْبٍ أَنَّهٗ قَالَ أَتَيْتُ أَنَسَ بْنَ مَالِكٍ فِىْ رَمَضَانَ وَهُوَ يُرِيْدُ سَفَرًا وَقَدْ رُحِلَتْ لَهٗ رَاحِلَتُهٗ وَلَبِسَ ثِيَابَ السَّفَرِ فَدَعَا بِطَعَامٍ فَأَكَلَ فَقُلْتُ لَهٗ سُنَّةٌ قَالَ سُنَّةٌ . ثُمَّ رَكِبَ

মুহাম্মাদ ইবনে কাব (রহ.) হতে বর্ণিত। তিনি বলেন, একদা আমি রমাযান মাসে আনাস ইবনে মালিক (রাঃ) এর কাছে এলাম। তখন তিনি সফরের প্রসত্মুতি নিচ্ছিলেন। এমনকি এজন্য তার বাহনও প্রসত্মুত হয়ে গিয়েছিল এবং তিনিও সফরের পোশাক পরিধান করে নিয়েছিলেন। তখন তিনি খাবার আনতে বললেন। তারপর তিনি খাবার খেলেন। অতঃপর আমি তাকে বললাম, এটা কি সুন্নাত? তিনি বললেন, হ্যাঁ- এটা সুন্নাত। তারপর তিনি আরোহণ করলেন। [তিরমিযী, হা/৭৯৯; বায়হাকী, হা/২৪৭; দার কুতনী, হা/১৮৭।]