hadith book logo

সিয়াম ও যাকাত

লেখকঃ শাইখ আবদুর রহমান বিন মুবারক আলী • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ১৪

রোযার বিভিন্ন উপকারিতা

 রোযার দ্বারা প্রবৃত্তির উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠিত হয়।

 জৈবিক ও পাশবিক নেশা নিস্তেজ হয়।

 পশুস্বভাব দূরীভূত হয়।

 মনুষ্যত্ব জাগ্রত হয় এবং আল্লাহ তা‘আলার প্রতি কৃতজ্ঞতায় অন্তর বিগলিত হয়।

 রোযা মানুষের জন্য ঢালস্বরূপ।

 রোযা মানুষকে শয়তানের আক্রমণ থেকে হেফাযত করে।

 রোযার দ্বারা শারীরিক সুস্থতা অর্জিত হয়।

 রোযার দ্বারা মানুষের অন্তরে তাকওয়ার গুণ সৃষ্টি হয়।

 মানুষের স্বভাবে বিনয় ও নম্রতা সৃষ্টি হয়।

 মানব মনে আল্লাহর মহত্ত্বের ধারণা জাগ্রত হয়।

 অন্তর্দৃষ্টি উন্মোচিত হয়।

 দূরদর্শিতা প্রখর হয়।

 মানুষের মধ্যে এক প্রকার রূহানী শক্তি সৃষ্টি হয়।

 মানুষের মধ্যে ভ্রাতৃত্ব ও মমত্ববোধ এবং পরস্পরের প্রতি ভালোবাসা তৈরি হয়।

 রোযা রাখা আল্লাহর প্রতি গভীর প্রেমের অন্যতম নিদর্শন। কেননা কারো প্রতি ভালোবাসা জন্মালে তাকে পাওয়ার জন্য প্রয়োজনে প্রেমিক পানাহার বর্জন করে এবং দুনিয়ার সবকিছুকে ভুলে যায়। ঠিক তেমনিভাবে রোযাদার ব্যক্তিও আল্লাহর প্রেমে সবকিছু ছেড়ে দেয়, এমনকি পানাহার পর্যন্ত ভুলে যায়। তাই রোযা আল্লাহ প্রেমের অন্যতম নিদর্শন।

 রোযা মানুষের জন্য রূহানী খাদ্যতুল্য। যারা দুনিয়াতে রোযা রাখবে না তারা পরকালে ক্ষুধার্ত ও পিপাসার্ত থাকবে।

 রোযার দ্বারা আত্মার পরিশুদ্ধি এবং হৃদয়ের সজীবতা অর্জিত হয়। সর্বোপরি এর দ্বারা অন্তরাত্মায় হাসিল হয় প্রচুর প্রশান্তি এবং দূরীভূত হয় অস্থিরতা। পক্ষান্তরে পানাহারের প্রতি মাত্রাতিরিক্ত আসক্তি ও অযথা গল্প-গুজব মানুষকে আল্লাহ তা‘আলা থেকে বিচ্ছিন্ন করে গোমরাহীতে লিপ্ত করে দেয়।