১
সিয়াম ও যাকাত
লেখকঃ শাইখ আবদুর রহমান বিন মুবারক আলী • পরিচ্ছেদ সংখাঃ ১
পরিচ্ছেদঃ ৬৪
ঈদের দিন কবর যিয়ারত করার বিধান
কবর যিয়ারত করা শরীয়ত সমর্থিত একটা নেক আমল। হাদীসে এসেছে,
عَنِ ابْنِ بُرَيْدَةَ عَنْ أَبِيْهِ قَالَ قَالَ رَسُوْلُ اللهِ - نَهَيْتُكُمْ عَنْ زِيَارَةِ الْقُبُوْرِ فَزُوْرُوْهَا
ইবনে বুরাইদা (রহ.) তার পিতা হতে বর্ণনা করে বলেন, রাসূলুল্লাহ ﷺ বলেছেন, আমি তোমাদেরকে কবর যিয়ারত করতে নিষেধ করেছিলাম। হ্যাঁ- এখন তোমরা কবর যিয়ারত করবে। [সহীহ মুসলিম, হা/২৩০৫; মুয়াত্তা ইমাম মালিক, হা/১০৩১; আবু দাউদ, হা/৩২৩৭; তিরমিযী, হা/১০৫৪; নাসাঈ, হা/২০৩২; ইবনে মাজাহ, হা/১৫৭১; মুসনাদে আহমাদ, হা/২৩০৫৫; মুসনাদুল বাযযার, হা/৪৪৩৫; জামেউস সগীর, হা/৪২৪০; সহীহ তারগীব ওয়াত তারহীব, হা/৩৫৪৪; মুসান্নাফে আবদুর রাযযাক, হা/৬৭০৮; মুসান্নাফে ইবনে আবি শায়বা, হা/১১৯২৬; মিশকাত, হা/১৭৬২।]
অত্র হাদীসে কবর যিয়ারত করার জন্য বৈধতা প্রদান করা হয়েছে তবে নির্দিষ্ট কোন দিনের কথা বলা হয়নি। তাছাড়া অন্য কোন হাদীসে এ ধরনের কোন প্রমাণ পাওয়া যায় না। সুতরাং ঈদের দিন কবর যিয়ারতকে অভ্যাসে পরিণত করা বা একটা প্রথা বানিয়ে নেয়া শরীয়তসম্মত নয়। হাদীসে এসেছে,
عَنْ أَبِىْ هُرَيْرَةَ قَالَ قَالَ رَسُوْلُ اللهِ - لَا تَجْعَلُوْا بُيُوْتَكُمْ قُبُوْرًا وَلَا تَجْعَلُوْا قَبْرِىْ عِيْدًا
আবু হুরায়রা (রাঃ) হতে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ ﷺ বলেছেন, তোমরা তোমাদের ঘরসমূহকে কবরে পরিণত করো না এবং আমার কবরে ঈদ উদযাপন করো না। [আবু দাউদ, হা/২০৪৪; মু‘জামুল কাবীর লিত তাবারানী, হা/১১৫৯; মিশকাত, হা/৯২৬।]