hadith book logo

সিয়াম ও যাকাত

লেখকঃ শাইখ আবদুর রহমান বিন মুবারক আলী • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৪৭

ই‘তিকাফের উদ্দেশ্য

১. আল্লাহর সাথে সম্পর্ক দৃঢ় করা :

ই‘তিকাফ হলো এমন একটি ইবাদাত, যার মাধ্যমে বান্দা সমসত্ম সৃষ্টি থেকে আলাদা হয়ে যথাসম্ভব আল্লাহর সান্নিধ্যে চলে আসে। বান্দার কাজ হলো তাকে স্মরণ করা, তাকে ভালোবাসা ও তার ইবাদাত করা। সর্বদা তার সমত্মুষ্টি ও নৈকট্য লাভের চেষ্টা করা, এরই মাধ্যমে আল্লাহর সাথে বান্দার সম্পর্ক দৃঢ় ও মজবুত হয়।

২. পাশবিক প্রবণতা এবং অহেতুক কাজ থেকে দূরে থাকা :

ই‘তিকাফের মাধ্যমে একজন মানুষ সম্পূর্ণভাবে আল্লাহর দিকে মনোনিবেশ করার সুযোগ পায়। সালাত আদায়, কুরআন তিলাওয়াত, যিকির ও দু‘আ ইত্যাদির মাধ্যমে আল্লাহর নৈকট্য লাভ করতে পারে।

৩. লাইলাতুল কদর তালাশ করা :

ই‘তিকাফের মাধ্যমে লাইলাতুল কদর খোঁজ করা রাসূলুল্লাহ ﷺ এর মূল উদ্দেশ্য ছিল। আবু সাঈদ খুদরী (রাঃ) হতে বর্ণিত হাদীস সে কথারই প্রমাণ বহন করে। তিনি বলেন, রাসূলুল্লাহ ﷺ বলেছেন,

إِنِّى اعْتَكَفْتُ الْعَشْرَ الْأَوَّلَ أَلْتَمِسُ هٰذِهِ اللَّيْلَةَ ثُمَّ اعْتَكَفْتُ الْعَشْرَ الْأَوْسَطَ ثُمَّ أُتِيْتُ فَقِيْلَ لِىْ إِنَّهَا فِى الْعَشْرِ الْأَوَاخِرِ فَمَنْ أَحَبَّ مِنْكُمْ أَنْ يَعْتَكِفَ فَلْيَعْتَكِفْ

আমি প্রথম দশকে ই‘তিকাফ করেছি এই রজনী খোঁজ করার উদ্দেশ্যে। অতঃপর ই‘তিকাফ করেছি মাঝের দশকে। অতঃপর মাঝ-দশক পেরিয়ে এলাম। তারপর আমাকে বলা হলো, এটা (কদর) তো শেষ দশকে। তোমাদের মধ্যে যদি কেউ ই‘তিকাফ করতে চায়, তাহলে সে যেন ই‘তিকাফ করে। [সহীহ মুসলিম, হা/২৮২৮; সহীহ ইবনে খুযায়মা, হা/২১৭১; সহীহ ইবনে হিববান, হা/৩৬৮৪; মুসত্মাখরাজে আবু আওয়ানা, হা/২৪৫৯; বায়হাকী, হা/৮৩৫০।]

৪. মসজিদে অবস্থানের অভ্যাস গড়ে তোলা :

ই‘তিকাফের মাধ্যমে বান্দার অমত্মর মসজিদের সাথে জুড়ে যায়, মসজিদের সাথে সম্পৃক্ত হওয়ার অভ্যাস গড়ে উঠে। হাদীস অনুযায়ী যে সাতজন ব্যক্তিকে আল্লাহ তা‘আলা তার নিজের ছায়ার নিচে ছায়া দান করবেন, তার মধ্যে একজন হলেন ওই ব্যক্তি, যার হৃদয় মসজিদের সাথে বাধা ছিল। [মুয়াত্তা ইমাম মালিক, হা/১৭০৯; সহীহ বুখারী, হা/৬৬০; সহীহ মুসলিম, হা/২৪২৭; তিরমিযী, হা/২৩৯১; নাসাঈ, হা/৫৩৮০; সহীহ তারগীব ওয়াত তারহীব, হা/৩৩২০; জামেউস সগীর, হা/৬৯৮৩; মিশকাত, হা/৭০১।]