১
সিয়াম ও যাকাত
লেখকঃ শাইখ আবদুর রহমান বিন মুবারক আলী • পরিচ্ছেদ সংখাঃ ১
পরিচ্ছেদঃ ১৮
পাগলের রোযার বিধান
যার জ্ঞান-বুদ্ধি লোপ পেয়েছে তাকে পাগল বলা হয়। পাগলের উপর রোযা রাখা অথবা রোযার পরিবর্তে দরিদ্রকে আহার করানো ওয়াজিব নয়। কেননা সে ভালো-মন্দের মাঝে পার্থক্য করতে পারে না। কেউ যদি কোন রোগ বা আঘাত ইত্যাদির কারণে বেহুঁশ বা অজ্ঞান হয়ে যায় তাহলে তার রোযা নষ্ট হয় না, যতক্ষণ না সে রোযা ভঙ্গের কোন কাজ করে। যেহেতু সে জ্ঞান থাকা অবস্থায় রোযার নিয়ত করেছে। জিনে ধরা রোগীরও এই বিধান। তবে এ ধরনের ব্যক্তি যখনই সুস্থ হয়ে যাবে তখনই সে সিয়াম পালন শুরু করে দেবে। কিমত্মু যদি এমন হয় যে, দিনের কিছু অংশ সে সুস্থ এবং কিছু অংশ অসুস্থ থাকে, তাহলে সে যখনই সুস্থ হবে তখনই পানাহার থেকে বিরত থাকবে এবং উক্ত দিনের সিয়াম পূর্ণ করবে।