hadith book logo

সিয়াম ও যাকাত

লেখকঃ শাইখ আবদুর রহমান বিন মুবারক আলী • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ২

প্রথম কথা

اَلْحَمْدُ لِلّٰهِ رَبِّ الْعَالَمِيْنَ وَالصَّلَاةُ وَالسَّلَامُ عَلٰى رَسُوْلِه مُحَمَّدٍ وَّعَلٰى اٰلِه وَصَحْبِه اَجْمَعِيْنَ

আলহামদু-লিল্লাহ! ‘সিয়াম ও যাকাত’ বইটি বের করতে পেরে আল্লাহ তা‘আলার শুকরিয়া আদায় করছি। দরূদ ও সালাম বর্ষিত হোক বিশ্বনবী মুহাম্মাদ ﷺ-এর উপর এবং তাঁর পরিবার-পরিজন ও সকল সাহাবায়ে কেরামের উপর।

সিয়াম এবং যাকাত ইসলামের মৌলিক দুটি গুরুত্বপূর্ণ ইবাদাত। সিয়াম পালনের মাধ্যমে মানুষ তাক্বওয়া অর্জনের সুযোগ পায়। আমাদের সমাজে অনেকেই সিয়াম পালন করেন। তবে এর তাৎপর্য ও বিধিবিধান সম্পর্কে তেমন জ্ঞান রাখেন না। অথচ প্রত্যেক সিয়ামপালনকারীর কর্তব্য হচ্ছে সিয়ামের বিধিবিধান জেনে নেয়া। এ বইটিতে সিয়াম ও রমাযান মাস সংক্রামত্ম গুরুত্বপূর্ণ বিভিনণ বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে।

আর যাকাত হচ্ছে ইসলামী অর্থব্যবস্থার মূল ভিত্তি। কিমত্মু দুঃখজনক হলেও সত্য যে, আমাদের সমাজে যাকাত ব্যবস্থা চালু নেই। কিছু লোক ব্যক্তি পর্যায়ে যাকাত দিলেও অধিকাংশ লোক যাকাত আদায় করেন না। এর মূল কারণ হচ্ছে, যাকাতের ব্যাপারে মানুষের অজ্ঞতা। যাকাত যে কত গুরুত্বপূর্ণ বিষয় তা অনেকেই অনুধাবন করেন না। অথচ আল্লাহ তা‘আলা কুরআন মাজীদের যেসকল স্থানে সালাতের কথা বলেছেন সেসকল স্থানে প্রায়ই যাকাতের বিষয়টিও উল্লেখ করেছেন। একজন মানুষকে প্রকৃত মুসলিম হতে হলে তাকে অবশ্যই যাকাত আদায় করতে হবে।

এ বইটিতে যাকাতের গুরুত্বপূর্ণ দিকগুলো তুলে ধরা হয়েছে। পাঠকমহল এখান থেকে যাকাত সম্পর্কে কিছুটা জ্ঞান লাভ করতে পারবেন। আল্লাহ তা‘আলা আমাদেরকে যথাযথভাবে সিয়াম পালন ও যাকাত আদায়ের তাওফীক দান করুন। আমীন

শাইখ আবদুর রহমান বিন মুবারক আলী

মোবা : ০১৯১২-১৭৫৩৯৬

ঢাকা- ২০/০৪/২০১৬ ইং