১
সিয়াম ও যাকাত
লেখকঃ শাইখ আবদুর রহমান বিন মুবারক আলী • পরিচ্ছেদ সংখাঃ ১
পরিচ্ছেদঃ ১১২
ফসলের যাকাত কখন আদায় করবে
শস্য ও ফলের উপর যাকাত নিসাব পূর্ণ হলে তার উপর এক বছর অতিক্রান্ত হওয়ার প্রয়োজন হয় না। বরং ফসল কাটার সময় যদি উৎপাদিত শস্য নিসাব পরিমাণ হয়, তাহলে যাকাত আদায় করতে হবে। আল্লাহ তা‘আলা ফসল কাটার দিনই এর যাকাত আদায় করার নির্দেশ দিয়েছেন। তিনি বলেন,
﴿ وَاٰتُوْا حَقَّهٗ يَوْمَ حَصَادِهٖ وَلَا تُسْرِفُوْاؕ اِنَّهٗ لَا يُحِبُّ الْمُسْرِفِيْنَ﴾
আর তোমরা ফসল তোলার দিন তার হক আদায় করো এবং অপচয় করো না। নিশ্চয় আল্লাহ অপচয়কারীদের পছন্দ করেন না। (সূরা আন‘আম- ১৪১)
কাজেই একই বছরে জমিতে যতবার ফসল উৎপন্ন হবে ততবারই যাকাত আদায় করতে হবে।
ফল ও শস্য যখনই পরিপক্ব হয় তখনই তার উপর যাকাত ধার্য হয়। ফসল সংগ্রহ করার আগেই যদি নষ্ট হয়ে যায় তাহলে তার উপর যাকাত ধার্য হবে না। জমির মালিক মারা গেলেও তার উত্তরাধিকারীকে যাকাত পরিশোধ করতে হবে।
সমজাতীয় ফসল একত্র করে পরিমাপ করা যাবে। যেমন- ধানের ক্ষেত্রে মিনিকেট, আঠাশ, উনত্রিশ, স্বর্ণ, চায়না, পারিজা ইত্যাদি। তবে ভিন্ন ভিন্ন ধরনের ফসল পৃথকভাবে পরিমাপ করতে হবে। যেমন- ধান, গম ইত্যাদি। [সহীহ ফিকহুস সুন্নাহ ২/৪৫ পৃঃ।]