১
সিয়াম ও যাকাত
লেখকঃ শাইখ আবদুর রহমান বিন মুবারক আলী • পরিচ্ছেদ সংখাঃ ১
পরিচ্ছেদঃ ৬২
ঈদের শুভেচ্ছা বিনিময়
ঈদ উপলক্ষে পরস্পরকে শুভেচ্ছা জানানো জায়েয আছে। হাফেয ইবনে হাজার আসকালানী (রহ.) জুবায়ের ইবনে নফী (রহ.) এর থেকে হাসান হওয়ার যোগ্যতা রাখে এমন সূত্রে বর্ণনা করেন, সাহাবীগণ ঈদের দিন সাক্ষাৎকালে একে অপরকে বলতেন,
تَقَبَّلَ اللهُ مِنَّا وَمِنْكَ
আল্লাহ তা‘আলা আমাদের ও আপনার ভালো কাজগুলো কবুল করুন। [ফাতহুল বারী, ২/৪৪৬ পৃঃ।]
‘ঈদ মুবারক’ বলেও ঈদের শুভেচ্ছা বিনিময় করা যায়। তবে প্রথমে উল্লেখিত বাক্য দ্বারা শুভেচ্ছা বিনিময় করা উত্তম। কারণ সাহাবায়ে কেরাম (রাঃ) এ বাক্য ব্যবহার করতেন এবং এতে রয়েছে পরস্পরের জন্য কল্যাণ কামনা ও আল্লাহ রাববুল আলামীনের কাছে দু‘আ।
মুআনাকা করা :
ঈদের দিন মুআনাকা করার খাস কোন দলীল নেই। তবে সুন্নাত মনে না করে যদি কেউ মুআনাকা করে তাতে কোন অসুবিধা নেই। সাহাবীগণ পরস্পর সাক্ষাৎ করলে মুসাফাহা করতেন এবং সফর থেকে ফিরে আসলে মুআনাকা করতেন। [সিলসিলা সহীহাহ, হা/২৬৪৭।]