hadith book logo

সিয়াম ও যাকাত

লেখকঃ শাইখ আবদুর রহমান বিন মুবারক আলী • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ১৩৬

হিসাব ব্যতীত যাকাত আদায়ের বিধান

যাকাত একটি বাধ্যতামূলক ইবাদাত এবং এর আদায়ের পরিমাণও নির্দিষ্ট। সুতরাং এ ধরনের ইবাদাতের ক্ষেত্রে হিসাব-নিকাশ বাদ দিয়ে অনুমান করাটা কোনভাবেই গ্রহণযোগ্য নয়। যদি কেউ অনুমানের ভিত্তিতে যাকাত প্রদান করে, তাহলে তা ফরয যাকাত হিসেবে গণ্য হবে না; বরং তা সাধারণ দান হিসেবেই গণ্য হবে।

অপরদিকে যাকাত হচ্ছে গরীবের হক। অনুমানের ভিত্তিতে এর পরিমাণ নির্ধারণ করা হলে, গরীবদের নির্দিষ্ট হক বিনষ্ট হওয়ার সম্ভাবনা থাকে। সুতরাং হিসাব ব্যতীত যাকাত আদায় করা বৈধ নয়।

তবে কেউ যদি যাকাতের নিয়তে কিছু সম্পদ দান করে এবং পরে হিসাব-নিকাশ করে সমন্বয় করে নেয়, তাহলে তা বৈধ হবে।