hadith book logo

সিয়াম ও যাকাত

লেখকঃ শাইখ আবদুর রহমান বিন মুবারক আলী • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৫

রোযার সংজ্ঞা

রোযা ফারসী শব্দ। কুরআন ও হাদীসের ভাষায় রোযাকে صَوْمٌ সাওম বলে। صَوْمٌ বা صِيَامٌ উভয়টিই মাসদার তথা ক্রিয়ামূল।

আভিধানিক অর্থে صَوْمٌ শব্দের অর্থ হলো, বিরত থাকা। আর ইসলামী শরীয়তের পরিভাষায়- আল্লাহর সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে সুব্হে সাদিক হতে সূর্যাস্ত পর্যন্ত খানা-পিনা, যৌন সম্ভোগ ও রোযা ভঙ্গকারী যাবতীয় কার্যাবলি হতে বিরত থাকাকে সাওম বা রোযা বলা হয়।