১
সিয়াম ও যাকাত
লেখকঃ শাইখ আবদুর রহমান বিন মুবারক আলী • পরিচ্ছেদ সংখাঃ ১
পরিচ্ছেদঃ ১৩৯
যাকাতের মাল আত্মসাৎকারীর পরিণাম
যাকাত হচ্ছে একটি জনকল্যাণমূলক ইবাদাত। এতে গরীব, দুঃখী, ফকীর, মিসকীন অনেকেরই হক রয়েছে। সুতরাং এর থেকে কোন অংশ আত্মসাৎ করলে অনেকের হক আত্মসাৎ করা হয়। ফলে এর গোনাহের পরিমাণ স্বাভাবিক থেকে অনেক বেশি এবং কিয়ামতের দিন এদের পরিণতিও অনেক ভয়াবহ। কেননা হাদীসে এসেছে,
عَنْ عُبَادَةَ : أَنَّ رَسُوْلَ اللهِ بَعَثَه عَلَى الصَّدَقَةِ فَقَالَ : يَا أَبَا الْوَلِيْدِ اتَّقِ لَا تَأْتِىْ يَوْمَ الْقِيَامَةِ بِبَعِيْرٍ تَحْمِلُه لَه رُغَاءٌ أَوْ بَقَرَةٍ لَهَا خُوَارٌ أَوْ شَاةٍ لَهَا ثُؤَاجٌ . فَقَالَ : يَا رَسُوْلَ اللهِ إِنَّ ذٰلِكَ لَكَائِنٌ قَالَ : إِىْ وَالَّذِىْ نَفْسِىْ بِيَدِه إِنَّ ذٰلِكَ لَكَذٰلِكَ إِلَّا مَنْ رَحِمَ اللهُ ، قَالَ : فَوَالَّذِىْ بَعَثَكَ بِالْحَقِّ لَا أَعْمَلُ عَلٰى شَىْءٍ أَبَدًا أَوْ قَالَ عَلَى اثْنَيْنِ
উবাদা ইবনে সামেত (রাঃ) হতে বর্ণিত। রাসূলুল্লাহ ﷺ তাঁকে যাকাত আদায় করার জন্য প্রেরণ করলেন। অতঃপর বললেন, হে আবুল ওয়ালীদ! (যাকাতের সম্পদের ব্যাপারে) আল্লাহকে ভয় করো। কিয়ামতের দিন এমন অবস্থা যেন না আসে যে, তুমি কাঁধের উপর উট বহন করবে, যা শব্দ করতে থাকবে অথবা গাভী বহন করবে, যা শব্দ করবে অথবা ছাগল বহন করবে, যা শব্দ করবে। উবাদা (রাঃ) বললেন, হে আল্লাহর রাসূল! যাকাতের মাল আত্মসাৎ করার জন্য কি এরূপ হবে? তিনি বললেন, সেই সত্তার শপথ! যার হাতে আমার প্রাণ, এটাই হবে পরিণতি। তখন উবাদা (রাঃ) বললেন, সেই সত্তার শপথ! যিনি আপনাকে সত্য সহ প্রেরণ করেছেন। আমি এরূপ যাকাত আদায়ের কাজ কখনো করব না। [সহীহ তারগীব ওয়াত তারহীব, হা/১৮০; সুনানুল কুবরা লিল বায়হাকী, হা/৭৯১৩; সিলসিলা সহীহাহ, হা/৮৫৭।]