hadith book logo

সিয়াম ও যাকাত

লেখকঃ শাইখ আবদুর রহমান বিন মুবারক আলী • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ১৩১

স্ত্রী কর্তৃক স্বামীকে যাকাত দেয়ার বিধান

স্ত্রীর যাবতীয় ভরণ-পোষণের দায়িত্ব হচ্ছে স্বামীর। সুতরাং স্বামী কর্তৃক স্ত্রীকে দান করা কোনভাবেই বৈধ নয়। তবে স্ত্রী যদি যাকাতের নিসাব পরিমাণ সম্পদের মালিক হয় এবং স্বামী যদি নিঃস্ব হয়, তাহলে স্ত্রী তার স্বামীকে যাকাতের মাল প্রদান করতে পারবে। যেমন- হাদীসে এসেছে,

عَنْ زَيْنَبَ امْرَأَةِ عَبْدِ اللهِ قَالَتْ : كُنْتُ فِي الْمَسْجِدِ فَرَأَيْتُ النَّبِيَّ فَقَالَ : ‏تَصَدَّقْنَ وَلَوْ مِنْ حُلِيِّكُنَّ‏‏ . ‏ وَكَانَتْ زَيْنَبُ تُنْفِقُ عَلٰى عَبْدِ اللهِ وَأَيْتَامٍ فِيْ حَجْرِهَا، فَقَالَتْ لِعَبْدِ اللهِ : سَلْ رَسُوْلَ اللهِ أَيَجْزِيْ عَنِّي أَنْ أُنْفِقَ عَلَيْكَ وَعَلٰى أَيْتَامِيْ فِيْ حَجْرِيْ مِنَ الصَّدَقَةِ؟ فَقَالَ : سَلِيْ أَنْتِ رَسُوْلَ اللهِ . ‏ فَانْطَلَقْتُ إِلَى النَّبِيِّ ‏. ‏ فَوَجَدْتُ امْرَأَةً مِنَ الْأَنْصَارِ عَلَى الْبَابِ، حَاجَتُهَا مِثْلُ حَاجَتِيْ، فَمَرَّ عَلَيْنَا بِلَالٌ فَقُلْنَا : سَلِ النَّبِيَّ  : أَيُجْزِيْ عَنِّيْ أَنْ أُنْفِقَ عَلٰى زَوْجِيْ وَأَيْتَامٍ لِيْ فِيْ حَجْرِيْ؟ وَقُلْنَا : لَا تُخْبِرْ بِنَا . ‏ فَدَخَلَ فَسَأَلَه فَقَالَ ‏ : ‏مَنْ هُمَا؟‏ قَالَ : زَيْنَبُ , قَالَ : ‏أَىُّ الزَّيَانِبِ‏؟ قَالَ : اِمْرَأَةُ عَبْدِ اللهِ . ‏ قَالَ : ‏نَعَمْ لَهَا أَجْرَانِ : أَجْرُ الْقَرَابَةِ وَأَجْرُ الصَّدَقَةِ‏

আবদুল্লাহ (ইবনে মাস‘ঊদ) এর স্ত্রী যায়নাব (রাঃ) হতে বর্ণিত। তিনি বলেন, আমি একবার মসজিদে নববীতে ছিলাম। তখন নবী ﷺ-কে দেখলাম যে, তিনি (মহিলাদেরকে লক্ষ্য করে) বললেন, তোমরা তোমাদের গহনা থেকে হলেও দান করো। আর যায়নাব (তার স্বামী) আবদুল্লাহ এবং যেসব ইয়াতীম তার পোষ্য ছিল তাদের জন্য খরচ করতেন (অর্থাৎ- তাদের ভরণ-পোষণ করতেন)। তিনি (যায়নাব) আবদুল্লাহ (ইবনে মাসঊদ)-কে বললেন, আপনি রাসূলুল্লাহ ﷺ-কে প্রশ্ন করুন, আমি যে আপনার এবং যে ইয়াতীমরা আমার পোষ্য আছে তাদের জন্য খরচ করছি তা কি দান হিসেবে আমার পক্ষে যথেষ্ট হবে? তিনি (আবদুল্লাহ) বলেন, তুমি নিজে গিয়েই রাসূলুল্লাহ ﷺ-কে প্রশ্ন করো। তখন আমি রাসূলুল্লাহ ﷺ এর কাছে উপস্থিত হলাম এবং দরজার কাছে জনৈকা আনসারী রমণীকে দেখতে পেলাম। তার প্রয়োজনটাও ছিল আমার প্রয়োজনের মতো। তখন বিলাল (রাঃ) আমাদের কাছ দিয়ে যাচ্ছিলেন। আমরা তাকে বললাম, আপনি নবী ﷺ-কে প্রশ্ন করুন, আমি যে আমার স্বামী ও যে ইয়াতীমরা আমার তত্ত্বাবধানে আছে তাদের জন্য সাদাকা (ব্যয়) করছি তা কি (দান হিসেবে) আমার পক্ষে যথেষ্ট হবে? আমরা (তাকে) আরো বললাম, [নবী ﷺ এর কাছে] আমাদের নাম বলবেন না। বিলাল (রাঃ) নবী ﷺ এর কাছে উপস্থিত হলেন এবং তাঁকে প্রশ্ন করলেন। তিনি বললেন, ঐ নারী দু’জন কে কে? বিলাল (রাঃ) বললেন, যাইনাব। তিনি (পুনরায়) প্রশ্ন করলেন, কোন্ যাইনাব? বিলাল (রাঃ) বললেন, আবদুল্লাহর (ইবনে মাস‘ঊদ) স্ত্রী। তিনি বললেন, হ্যাঁ- তার দ্বিগুণ পুণ্য হবে- আত্মীয়তার (হক আদায় করার) নেকী এবং দানের নেকী। [সহীহ বুখারী, হা/১৪৬২; সহীহ ইবনে হিববান, হা/৫৭৪৪; মা‘রেফাতুস সুনান ওয়াল আছার, হা/৫৬০; শারহুস সুন্নাহ, হা/১৯।]