hadith book logo

সিয়াম ও যাকাত

লেখকঃ শাইখ আবদুর রহমান বিন মুবারক আলী • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ১৩৫

লুঙ্গি-শাড়ি দিয়ে যাকাত দেয়া

বর্তমানে লক্ষ্য করা যায় যে, অনেক লোক নিম্নমানের সুতা দ্বারা তৈরি কিছু পোশাক দিয়ে যাকাত আদায় করে থাকে। এমনটি করা উচিত নয়। যাকাত আদায়ের ক্ষেত্রে যাকাত গ্রহণকারীদের প্রয়োজনের দিকটি অধিক বিবেচ্য। বর্তমান যুগে যেহেতু লুঙ্গি-শাড়ির চেয়ে নগদ অর্থই মানুষের জন্য অধিক উপকারী, তাই নগদ অর্থ দ্বারা যাকাত প্রদান করাই সবচেয়ে উত্তম।

তবে যিনি লুঙ্গি-শাড়ির ব্যবসা করেন, তিনি লুঙ্গি-শাড়ি দিয়ে এর যাকাত প্রদান করতে পারবেন। লুঙ্গি-শাড়ি অবশ্যই স্বাভাবিক মানের তৈরি হতে হবে এবং যাকাত আদায়ের জন্য বিশেষভাবে নিম্ন মানের তৈরি করা বৈধ নয়। এগুলো দিয়ে যাকাত আদায় করাটা শুধুমাত্র আল্লাহকে সমত্মুষ্ট করার উদ্দেশ্যেই হতে হবে। এছাড়া অন্য কোন দুনিয়ামুখী উদ্দেশ্য নিয়ে যাকাত প্রদান করা বৈধ হবে না।