hadith book logo

সিয়াম ও যাকাত

লেখকঃ শাইখ আবদুর রহমান বিন মুবারক আলী • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ১২০

খামারে উৎপাদিত সম্পদের যাকাত

বর্তমান যুগে বিভিন্ন ধরনের খামার গড়ে উঠেছে। যেমন- কৃষি খামার, নার্সারী, হাঁস-মুরগীর খামার, পশু-সম্পদ খামার, দুগ্ধ খামার, মৎস্য খামার, ইত্যাদি। এসব খামার বাণিজ্যিকভাবে পরিচালিত হয় বলে ব্যবসায়িক সম্পদ হিসেবে এগুলোর উপর যাকাত প্রযোজ্য হবে।

ব্যবসায়িক উদ্দেশ্যে খামারে পালিত হাঁস-মুরগি, ডিম ও বাচ্চা ইত্যাদি ব্যবসায়িক পণ্য হিসেবে যাকাতের আওতাভুক্ত হবে।

ব্যবসায়িক উদ্দেশ্যে পশু প্রতিপালন করা হলে সেসকল পশুর বাছুর, দুগ্ধ ও দুগ্ধজাত সামগ্রী, মাংস, চামড়া ইত্যাদি ব্যবসায়িক পণ্য বলে গণ্য হবে এবং তাতে যাকাত প্রযোজ্য হবে। তাছাড়া মজুদ পশুখাদ্য, ব্যবসার নগদ অর্থ ও অন্যান্য চলতি সম্পদের সাথে যোগ করে যাকাত নির্ধারণ করতে হবে।