hadith book logo

সিয়াম ও যাকাত

লেখকঃ শাইখ আবদুর রহমান বিন মুবারক আলী • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৭৭

কানের রোযা

মুমিনের কানও রোযা রাখে। কান রোযা রাখে নোংরা ও অশ্লীল কথা শোনা থেকে, অবৈধ প্রেম ও ব্যভিচারের দিকে আহবানকারী গান-বাজনা শোনা থেকে। রোযা রাখে আল্লাহর হারামকৃত যেসব কথা তাঁকে ক্রোধান্বিত ও অসন্তুষ্ট করে সেসব কথা শোনা থেকে। মু’মিনের কান রোযা রাখে শয়তানের সুর শোনা থেকে। কেননা আল্লাহ তা‘আলা কিয়ামতের দিন বান্দার কান সম্পর্কে জিজ্ঞাসাবাদ করবেন। মহান আল্লাহ বলেন,

﴿إِنَّ السَّمْعَ وَالْبَصَرَ وَالْفُؤَادَ كُلُّ أُولٰٓئِكَ كَانَ عَنْهُ مَسْئُوْلًا﴾

কর্ণ, চক্ষু ও অন্তর এদের প্রত্যেকটির বিষয়ে অবশ্যই জিজ্ঞাসাবাদ করা হবে। (সূরা বনী ইসরাঈল- ৩৬)