hadith book logo

সিয়াম ও যাকাত

লেখকঃ শাইখ আবদুর রহমান বিন মুবারক আলী • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ১১৬

খাজনার জমিতে উৎপাদিত ফসলের যাকাত

যেসব জমির খাজনা দিতে হয়, সেসব জমিতে চাষাবাদ করা হলে তা হতে উৎপাদিত ফসলেরও যাকাত দিতে হবে। কেননা খাজনা ও যাকাত দুটি পৃথক পৃথক বিষয়। খাজনার কারণে যাকাত রহিত হবে না। একদা উমর ইবনে আব্দুল আযীয (রহ.) কে এ বিষয়ে জিজ্ঞেস করা হলে তিনি বলেন,

اَلْخَرَاجُ عَلَى الْأَرْضِ وَفِى الْحَبِّ الزَّكَاةُ

খাজনা হল জমির উপর এবং যাকাত (ওশর) হল ফসলের উপর। [সুনানুল কুবরা লিল বায়হাকী, হা/৭৭৪৬।]

উল্লেখ্য যে, لَا يَجْتَمِعُ عَلَى الْمُسْلِمِ خَرَاجٌ وَعُشْرٌ ‘‘মুসলিমদের উপর একই সাথে খাজনা ও ওশর একত্রিত হয় না’’- মর্মে বর্ণিত হাদীসটি জাল।