hadith book logo

সিয়াম ও যাকাত

লেখকঃ শাইখ আবদুর রহমান বিন মুবারক আলী • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৯০

বছর পূর্ণ হওয়ার পূর্বে যাকাত আদায়ের বিধান :

যাকাত ফরয হওয়ার জন্য একটি শর্ত হচ্ছে, নিসাব পরিমাণ সম্পদ পূর্ণ এক বছর হসত্মগত থাকা। তবে কেউ যদি এক বছর পূর্ণ হওয়ার পূর্বেই যাকাত আদায় করতে চায়, তাহলে তার জন্য তা বৈধ আছে। হাদীসে এসেছে,

عَنْ عَلِىٍّ أَنَّ الْعَبَّاسَ سَأَلَ النَّبِىَّ - - فِىْ تَعْجِيْلِ صَدَقَتِه قَبْلَ أَنْ تَحِلَّ فَرَخَّصَ لَه فِىْ ذٰلِكَ

আলী (রাঃ) হতে বর্ণিত। তিনি বলেন, নিশ্চয় আববাস (রাঃ) রাসূলুল্লাহ ﷺ কে এক বছর পূর্ণ হওয়ার পূর্বেই যাকাত আদায় সম্পর্কে জিজ্ঞেস করলে তিনি তাকে অনুমতি দিলেন। [আবু দাউদ, হা/১৬২৬; তিরমিযী, হা/৬৭৮; ইবনে মাজাহ, হা/১৭৯৫; মুসনাদে আহমাদ, হা/৮২২; মুসত্মাদরাকে হাকেম, হা/৫৪৩১; সুনানুল কুবরা লিল বায়হাকী, হা/১৯৭৫১; মিশকাত, হা/১৭৮৮।]