hadith book logo

সিয়াম ও যাকাত

লেখকঃ শাইখ আবদুর রহমান বিন মুবারক আলী • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ১১৮

মাটির নিচে লুকানো বা গুপ্তধনের উপর যাকাত

যদি কখনো পূর্ববর্তী যুগের মানুষ কর্তৃক লুকায়িত কোন সম্পদ পাওয়া যায়, যার কোন মালিক নেই তাহলে সেসব জিনিসেরও যাকাত প্রদান করতে হবে। এসব সম্পদ ইসলামী পরিভাষায় اَلرِِّكَازِ ‘আর-রিকায’ নামে পরিচিত। এসব জিনিসের যাকাত আদায়ের ব্যাপারে হাদীসে বলা হয়েছে,

عَنْ أَبِي هُرَيْرَةَ أَنَّ رَسُوْلَ اللهِ قَالَ : ... وَفِي الرِّ كَازِ الْخُمُسُ

আবু হুরায়রা (রাঃ) হতে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ ﷺ বলেছেন, রিকায পাওয়া গেলে তার এক-পঞ্চমাংশ রাষ্ট্রের প্রাপ্য। [সহীহ বুখারী, হা/১৪৯৯; মুয়াত্তা ইমাম মালিক, হা/৫৮৫; সহীহ মুসলিম, হা/৪৫৬৫; আবু দাউদ, হা/৩০৮৭; তিরমিযী, হা/৬৪২; নাসাঈ, হা/২৪৯৭; ইবনে মাজাহ, হা/২৫০৯; মুসনাদে আহমাদ, হা/৭১২০; সহীহ ইবনে খুযায়মা, হা/২৩২৬; সহীহ ইবনে হিববান, হা/৬০০৫; মুসনাদুল বাযযার, হা/৭৬৪০; মুসনাদে আবু ই‘আলা, হা/৬০৭৫; মুসত্মাখরাজে আবু আওয়ানা, হা/৫১১৫; মু‘জামুল কাবীর লিত তাবারানী, হা/৬৪২; বায়হাকী, হা/৭৪৩৪; মিশকাত, হা/১৭৯৮।]

অপর হাদীসে এসেছে,

عَنْ أَبِي هُرَيْرَةَ ، قَالَ : قَالَ رَسُولُ اللهِ : الْمَعْدِنُ جُبَارٌ وَالْبِئْرُ جُبَارٌ وَالْعَجْمَاءُ جُبَارٌ وَفِي الرِّكَازِ الْخُمُسُ

আবু হুরায়রা (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ ﷺ বলেছেন, খনি ও কূপে কাজ করা অবস্থায় কিংবা জন্তু-জানোয়ার দ্বারা আঘাতপ্রাপ্ত হয়ে মৃত্যুবরণ করলে জরিমানা দিতে হবে না। গুপ্তধনের এক পঞ্চমাংশ রাষ্ট্রীয় কোষাগারে জমা দিতে হবে। [সহীহ বুখারী, হা/২৩৫৫; মুসনাদুল বাযযার, হা/৭০১৭; সুনানে দার কুতনী, হা/৩৩১০।]

অতএব, এসব সম্পদ পাওয়া গেলে সাথে সাথেই এর পাঁচ ভাগের এক ভাগ বায়তুল মালে জমা দিতে হবে।