hadith book logo

সিয়াম ও যাকাত

লেখকঃ শাইখ আবদুর রহমান বিন মুবারক আলী • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৯৬

ব্যবহারী অলংকারের উপর যাকাত

স্বর্ণ ও রৌপ্য যে অবস্থাতেই থাকুক না কেন, সর্বাবস্থায় এর উপর যাকাত প্রদান করা ফরয। হাদীসে এসেছে,

عَنْ عَمْرِو بْنِ شُعَيْبٍ عَنْ أَبِيْهِ عَنْ جَدِّه أَنَّ امْرَأَةً أَتَتْ رَسُوْلَ اللهِ - - وَمَعَهَا ابْنَةٌ لَهَا وَفِىْ يَدِ ابْنَتِهَا مَسَكَتَانِ غَلِيْظَتَانِ مِنْ ذَهَبٍ فَقَالَ لَهَا أَتُعْطِيْنَ زَكَاةَ هَذَا قَالَتْ لَا قَالَ أَيَسُرُّكِ أَنْ يُسَوِّرَكِ اللهُ بِهِمَا يَوْمَ الْقِيَامَةِ سِوَارَيْنِ مِنْ نَارٍ قَالَ فَخَلَعَتْهُمَا فَأَلْقَتْهُمَا إِلَى النَّبِىِّ - - وَقَالَتْ هُمَا لِلّٰهِ عَزَّ وَجَلَّ وَلِرَسُوْلِه

আমর ইবনে শু‘আইব (রাঃ) তার পিতা, তিনি তার দাদা হতে বর্ণনা করেন, জনৈক মহিলা তার মেয়েকে নিয়ে রাসূলুল্লাহ ﷺ এর নিকট আসলেন। সে সময় তার মেয়ের হাতে দুটি স্বর্ণের বালা পরা ছিল। রাসূলুল্লাহ ﷺ তাকে বললেন, তুমি এর যাকাত আদায় করেছ? মেয়েটি উত্তরে বলল, না। রাসূলুল্লাহ ﷺ বললেন, তোমার কাছে কি এটা পছন্দনীয় যে, কিয়ামতের দিন আল্লাহ তা‘আলা এগুলোকে আগুনের চুড়ি বানিয়ে তোমার হাতে পরিয়ে দিন? (বর্ণনাকারী) বলেন, এরপর মেয়েটি সেগুলো খুলে ফেলল এবং রাসূলুল্লাহ ﷺ এর নিকট দিয়ে দিল। তারপর বলল, এগুলো আল্লাহ এবং তাঁর রাসূলের জন্য। [আবু দাউদ, হা/১৫৬৫; নাসাঈ, হা/২৪৭৯; দার কুতনী, হা/১৯৮২; বায়হাকী, হা/৭৩৪০।]

অপর হাদীসে এসেছে,

عَنْ عَائِشَةَ زَوْجِ النَّبِىِّ - - فَقَالَتْ دَخَلَ عَلَىَّ رَسُوْلُ اللهِ - - فَرَأَى فِىْ يَدِىْ فَتَخَاتٍ مِنْ وَرِقٍ فَقَالَ مَا هٰذَا يَا عَائِشَةُ فَقُلْتُ صَنَعْتُهُنَّ أَتَزَيَّنُ لَكَ يَا رَسُوْلَ اللهِ . قَالَ أَتُؤَدِّيْنَ زَكَاتَهُنَّ قُلْتُ لَا أَوْ مَا شَاءَ اللهُ . قَالَ هُوَ حَسْبُكِ مِنَ النَّارِ

রাসূলুল্লাহ ﷺ এর স্ত্রী আয়েশা (রাঃ) হতে বর্ণিত। তিনি বলেন, একবার রাসূলুল্লাহ ﷺ আমার নিকটে এসে দেখেন যে, আমি রূপার আংটি পরে আছি। তিনি জিজ্ঞেস করলেন, এটা কী- হে আয়েশা? উত্তরে আমি বললাম, হে আল্লাহর রাসূল! আমি আপনার জন্যই নিজেকে সজ্জিত করতে এগুলো তৈরি করেছি। তিনি বললেন, তুমি কি এগুলোর যাকাত আদায় করেছ? আমি বললাম, না অথবা মাশাআল্লাহ অর্থাৎ আল্লাহ যেমনটা চেয়েছেন তেমনটাই হয়েছে। রাসূলুল্লাহ ﷺ বললেন, তোমার জাহান্নামে যাওয়ার জন্য এটাই যথেষ্ট। [আবু দাউদ, হা/১৫৬৭; দার কুতনী, হা/১৯৫১; মুসত্মাদরাকে হাকেম, হা/১৪৩৭; বায়হাকী, হা/৭৩৩৮।]

عَنِ ابْنِ مَسْعُوْدٍ ، قَالَ : سَأَلَتْهُ امْرَأَةٌ عَنْ حُلِيٍّ لَهَا أَفِيْهِ زَكَاةٌ ؟ قَالَ : إِذَا بَلَغَ مِائَتَيْ دِرْهَمٍ فَزَكِّيْهِ

আবদুল্লাহ ইবনে মাসউদ (রাঃ) হতে বর্ণিত। তিনি বলেন, একদা এক মহিলা তাকে জিজ্ঞেস করলেন যে, অলংকারের যাকাত দিতে হবে কি? তিনি বললেন, যদি তা ২০০ দিরহামে পৌঁছে, তাহলে তার যাকাত দিতে হবে। [মু‘জামুল কাবীর লিত তাবারানী, হা/৯৪৭৮; সনদটি হাসান।]

সুতরাং ব্যবহারী অলংকার যদি নিসাব পর্যমত্ম পৌঁছে, তাহলে উক্ত অলংকারের উপরও যাকাত প্রদান করা ফরয।