hadith book logo

সিয়াম ও যাকাত

লেখকঃ শাইখ আবদুর রহমান বিন মুবারক আলী • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ১২৮

যাকাতের হিসাব বের করার নিয়ম

সম্পদের প্রকারভেদ

টাকা

সোনা, রূপা :

ব্যবহৃত/অব্যবহৃত অলংকার + লকারে রাখা অলংকার ইত্যাদির সম্পূর্ণ অংশ বিক্রি করলে যে দাম পাওয়া যাবে তার বর্তমান মূল্য।

নগদ টাকা : হাতে নগদ + চেক + ডেবিট কার্ডে জমা টাকা।

ব্যাংক একাউন্ট : কারেন্ট + সেভিং + ফিক্সড ডিপোজিট।

সঞ্চয় পত্র + F D R + ইন্স্যুরেন্সকৃত প্রভিডেন্ট ফান্ড + ইন্স্যুরেন্স প্রিমিয়াম (জমা দেয়া টাকা)।

পাওনা টাকা + বাকিতে বিক্রয় করা মালের পাওনা দাম + ফেরত রাখার পর অবশিষ্ট মালের দাম।

বৈদেশিক মুদ্রার টাকায় পরিবর্তিত পরিমাণ।

ব্যবসায়ের মাল : বিক্রয়ের উদ্দেশ্যে ক্রয়কৃত পণ্যের বাজার মূল্য।

বিক্রয়যোগ্য পণ্য, প্রক্রিয়াধীন পণ্য যা কারখানায়/ দোকানে/ গোডাউনে/ বাড়িতে রাখা।

কাঁচামাল, কারখানায়/ দোকানে/ গোডাউনে/ বাড়িতে রাখা।

L/C তে বা অন্য যে কোন খাতে বিনিয়োগকৃত টাকা।

শেয়ারের বাজার মূল্য

যৌথ মালিকানা কারবারের যাকাতযোগ্য সম্পদের অংশ।

মোট সম্পদ : (সোনা + রূপা + নগদ টাকা + ব্যবসার মাল)

বাদ যাবে :

জরুরি প্রয়োজনে নেয়া ব্যক্তিগত ঋণ,

বাকিতে/ কিস্তিতে ক্রয়কৃত পণ্যের মূল্য,

বিদ্যুৎ/ গ্যাস/ পানি/ টেলিফোন ইত্যাদির বিল,

কর্মচারীদের বকেয়া বেতন।

মোট যাকাতযোগ্য সম্পদ = (মোট সম্পদ - মোট দেনা)

চলতি বছরের যাকাত = (মোট যাকাতযোগ্য সম্পদের ২.৫%) বা (মোট যাকাতযোগ্য সম্পদ ÷ ৪০)

বাদ যাবে : আগাম আদায়কৃত যাকাত, যা যাকাতের নিয়তে আগেই দেয়া হয়েছে।

যোগ হবে : গত বছরের বকেয়া যাকাত (যদি থাকে)।

মোট যাকাত :