hadith book logo

সিয়াম ও যাকাত

লেখকঃ শাইখ আবদুর রহমান বিন মুবারক আলী • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ১১

যারা রোযা রাখে না তাদের বিধান কী হবে

যদি কেউ রোযা ফরয হওয়াকে অস্বীকার করে ও বলে যে, রোযা শরীয়তে ফরয নয়, তাহলে সে কাফির ও মুরতাদ। কারণ সে ইসলামের সর্বসম্মত একটি রুকন অস্বীকার করেছে। তার এই মুরতাদ হওয়ার ফলে একজন মুরতাদের মাল ও পরিবারের ব্যাপারে যে বিধান আছে তা কার্যকর হবে। সরকারের কাছে সে হত্যাযোগ্য অপরাধী বলে গণ্য হবে। তার গোসল, কাফন ও জানাযা হবে না এবং মুসলিমদের গোরস্থানে তাকে দাফনও করা যাবে না। অবশ্য যদি কেউ নওমুসলিম হওয়ার ফলে অথবা ইসলামী পরিবেশ ও উলামা থেকে দূরে থাকার ফলে না জেনে এ ধরনের কথা বলে থাকে তাহলে তার কথা ভিন্ন।

আর যদি কেউ অলসতা করে রোযা না রাখে তাহলে সে কবিরা গোনাহ করল।

সারা বছরের রোযাও রমাযান মাসের একটি রোযার সমতুল্য হয় না :

عَنْ أَبِي هُرَيْرَةَ ، عَنِ النَّبِيِّ قَالَ : مَنْ أَفْطَرَ يَوْمًا مِنْ رَمَضَانَ مِنْ غَيْرِ مَرَضٍ وَلاَ رُخْصَةٍ لَمْ يَقْضِهِ صِيَامُ الدَّهْرِ كُلِّهِ إِنْ صَامَهُ .

আবু হুরায়রা (রাঃ) নবী ﷺ হতে বর্ণনা করেছেন। তিনি বলেন, যে ব্যক্তি অসুস্থতা অথবা অন্য কোন ছাড় ব্যতীত রমাযান মাসের একটি রোযা ভঙ্গ করবে, তাহলে সে যদি পূর্ণ বৎসরও রোযা রাখে তবুও এটা তার কাফফারা হবে না। [সহীহ বুখারী, তা‘লীক সূত্রে ‘‘যখন রমযান মাসে স্ত্রীর সাথে সহবাস করবে’’ নামক অধ্যায়; সুনানুল কুবরা লিন নাসাঈ, হা/৩২৬৫; মুসন্নাফে আবদুর রাযযাক, হা/৭৪৭৫।]