hadith book logo

ঈমানের স্বচ্ছ ধারণা

লেখকঃ আমির জামান, নাজমা জামান • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ১০৯

মুসলিম হয়েও ইসলামের বিরোধিতার পরিণতি

মুসলিম হলো সেই ব্যক্তি যে ইসলামের সকল বিধি-বিধানের প্রতি নিজেকে বিনাদ্বিধায় সম্পূর্ণরূপে সমর্পন করেছে। মুসলিম হওয়া সত্ত্বেও যে লোক চিন্তা ভাবনায়, কথায় বা কাজে ইসলামের বিরোধিতা করে সে নিজেকে আর মুসলিম দাবী করতে পারে না। এই লোকের জন্য দুনিয়া ও আখিরাতে ভয়ংকর পরিণতি অপেক্ষা করছে।

‘নিশ্চয়ই যে আল্লাহর সাথে কাউকে শরীক করে আল্লাহ তার জন্য জান্নাত হারাম করে দিয়েছেন। জাহান্নামই তার ঠিকানা। এমন যালিমদের কোন সাহায্যকারী নেই। (সূরা আল-মায়িদা ৫:৭২)

জাবির (রাদিআল্লাহু আনহু) হতে বর্ণিত, তিনি বলেন : রসূলুল্লাহ (ﷺ) বলেন : যে ব্যক্তি আল্লাহর সাথে কোন কিছুর শিরক করার অবস্থায় মৃত্যুবরণ করে সে জাহান্নামে যাবে। (সহীহ মুসলিম)

রসূলুল্লাহ (ﷺ) বলেছেন, যে ব্যক্তি দ্বীন প্রতিষ্ঠার কাজে শরীক হল না কিংবা দ্বীন প্রতিষ্ঠা নিয়ে কোন চিন্তা-ভাবনাও করল না আর এই অবস্থায়-ই মারা গেল, সে যেন মুনাফিকের মৃত্যুবরণ করল। (সহীহ মুসলিম)।

নবী কারীম (ﷺ) বলেছেন : আমি আল্লাহর শপথ করে বলছি যার নিয়ন্ত্রণে আমার জীবন। অবশ্যই তোমরা সৎ কাজের নির্দেশ দিবে এবং অন্যায় ও পাপ কাজ হতে লোকদেরকে বিরত রাখবে। নতুবা তোমাদের উপর শীঘ্রই আল্লাহর আযাব নাযিল হবে। অতঃপর তোমরা (তা হতে নিস্কৃতি পাওয়ার জন্যে) দু'আ করতে থাকবে কিন্তু তোমাদের দু’আ কবুল হবে না। (জামে আত তিরমিযী)