hadith book logo

ঈমানের স্বচ্ছ ধারণা

লেখকঃ আমির জামান, নাজমা জামান • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৪৬

আল্লাহর অনুগ্রহেৱ হক কিভাবে আদায় করা যেতে পারে?

আল্লাহ যখন আমাকে মুহাম্মাদ (ﷺ) -এর উম্মত করেছেন, তখন পূর্ণরূপে ও খাটিভাবে তার অনুগামী হতে পারলেই আল্লাহর এ অনুগ্রহের হক আদায় হবে। আমাকে যখন আল্লাহ মুসলিম জাতির অন্তর্ভুক্ত করে সৃষ্টি করেছেন, তখন তাঁর এ অনুগ্রহ ও দয়ার হক আদায় করতে হলে আমাকে খাটি মুসলিম হতে হবে। এছাড়া আমি অন্য কোনো প্রকারেই এবং কোনো উপায়েই তাঁর এ মহান উপকারের হক আদায় করতে পারবো না। আর আমি যদি এই ‘হক আদায় করতে না পারি বা না করি, তাহলে আমি এ অকৃতজ্ঞতার জন্য মহা অপরাধী হবো। আল্লাহ আমাদের সকলকেই এ মহাপাপ হতে রক্ষা করুন।