hadith book logo

ঈমানের স্বচ্ছ ধারণা

লেখকঃ আমির জামান, নাজমা জামান • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ১২৩

ঋণ স্বীকার

এই বইটি গ্রন্থনা ও উপস্থাপনার ব্যাপারে সরাসরি কুরআন ও সহীহ হাদীসের অনুসরণ করা হয়েছে, বিশেষ করে আকিদাগত দিকগুলোতে খুব বেশী মনোযোগ দেয়া হয়েছে। এছাড়া বিষয়ভিত্তিক আলোচনায় পৃথিবীর বিখ্যাত ইসলামিক স্কলারগণ ও আলেমগণের সহীহ আকীদাগত গবেষণা তুলে ধরা হয়েছে। সে জন্য আমরা তাঁদের নিকট ঋণী ও কৃতজ্ঞ এবং তাঁদের আখিরাতে মুক্তির জন্য আমরা জিকির">দু’আ করি। তাঁদের জ্ঞানগর্ভ গবেষণার সুফল সদকায়ে জারিয়া হিসেবে কিয়ামত পর্যন্ত তারা পেতে থাকবেন, ইনশাআল্লাহ। আমাদের প্রকাশনায় যে সকল স্কলারগণের বইয়ের সহায়তা নেয়া হয়েছে তাঁদের রেফারেন্স বইয়ের শেষে উল্লেখ করা হয়েছে।