hadith book logo

ঈমানের স্বচ্ছ ধারণা

লেখকঃ আমির জামান, নাজমা জামান • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ২

ভূমিকা: এই বইয়ের উদ্দেশ্য

আসসালামু আলাইকুম

সকল প্রশংসা মহান আল্লাহ রবুল আলামীনের। আমাদের মূল সমস্যা হচ্ছে ঈমানের উপর সঠিক জ্ঞানের অভাব। ঈমানের উপর আমরা হয় আংশিক জ্ঞান অথবা ভুল জ্ঞান নিয়ে জীবন পরিচালনা করে যাচ্ছি এবং ইবাদত করে যাচ্ছি। ঈমানের পূর্ণতার উপর নির্ভর করে মু'মিন, মুসলিম এবং সকল ইবাদত প্রসঙ্গ। তাই ঈমানের স্বচ্ছ ধারণার উপর আমাদের সর্বপ্রথমে জোর দেয়া উচিত। কারণ এর উপরই নির্ভর করছে আমাদের মুক্তির উপায়।

জ্ঞানের অভাবে আমাদের ধারণা এমন যে মুসলিম হয়ে জন্মগ্রহণ করেছি, মুসলিম হিসেবে জীবনযাপন করছি আর মুসলিম হয়েই মৃত্যুবরণ করবো এতেই নিশ্চিত, চিন্তার কোন কারণ নেই। কিন্তু মুসলিম হয়ে জন্ম নিয়ে শেষ পর্যন্ত আদৌ মুসলিম আছি কিনা তার নিশ্চয়তা কি? আমাদের ঈমান তো সারাক্ষণ উঠানামা করছে। আমাদের মধ্যে এমন অনেক লোক আছে যাদের। ঈমান যে কখন চলে গেছে তা নিজেরই জানা নেই। ঈমান এমন কোন বিষয় যে সবসময় আমার সাথে লেগে থাকবে। ইচ্ছাকৃতভাবে ঈমান বিরোধী কোন কাজ করলেই ঈমান চলে যাওয়ার কথা।

ঈমানের বিষয়টা আমরা অনেকেই পরিষ্কার না। এই বইটি গতানুগতিক আর আট-দশটা বইয়ের মতো নয়। এখানে ঈমানের বাস্তব বিষয়গুলো নিয়ে আলোচনা করা হয়েছে যেন ঈমান সম্পর্কে আমাদের একটি স্বচ্ছ ধারণা জন্মে। আমরা যেন সেই অনুযায়ী জীবনকে পরিচালনা করতে পারি। আমাদের ঈমানকে ধরে রাখতে পারি এবং ঈমানকে আরো মযবুত করতে পারি।

সম্মানিত পাঠকের মতামত, ভুল সংশোধন ও দৃষ্টি আকর্ষণ ই-মেইল অথবা টেলিফোনে জানালে আগামী সংস্করণে তা প্রতিফলিত হবে, ইনশাআল্লাহ।

জাযাকআল্লাহু খাইরন,

আমির জামান

নাজমা জামান

টরন্টো, কানাডা।