hadith book logo

ঈমানের স্বচ্ছ ধারণা

লেখকঃ আমির জামান, নাজমা জামান • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ২৪

অল্প সংখ্যক লোকই নাজাতপ্রাপ্ত

১) তোমরা সলাত প্রতিষ্ঠা করবে এবং যাকাত প্রদান করবে, অতঃপর অল্প সংখ্যক লোক ব্যতীত তোমরা মুখ ফিরিয়ে নিলে, তোমরাই অগ্রাহ্যকারী। (সূরা বাকারা ২ : ৮৩)

২) তারা বলে, আমাদের অন্তর অর্ধবৃত বরং তাদের কুফরের কারণে আল্লাহ অভিসম্পাত করেছেন। অতএব তারা অল্পলোকই ঈমান আনে। (সূরা বাকারা ২ : ৮৮)।

৩) অতঃপর যখন তাদের উপর কিতাল বা সংগ্রামকে ফরয করা হল তখন তাদের অল্পসংখ্যক ব্যতীত মুখ ফিরিয়ে নিল। আর আল্লাহ যালিমদের সম্পর্কে অধিক অবগত আছেন। (সূরা বাকারা ২ : ২৪৬)।

৪) অতএব অল্পসংখ্যক ব্যতীত তারা ঈমান আনবে না। (সূরা আন নিসা ৪ : ৪৬, ১৫৫)

৫) আপনি তাদের অল্প সংখ্যক ব্যতীত তাদের পক্ষ থেকে কোন না কোন প্রতারণা সম্পর্কে অবগত হচ্ছেন। (সূরা মায়িদা ৫: ১৩)

৬) তাদের অল্প সংখ্যক ব্যতীত আল্লাহর নির্দের্শকে বাস্তবায়ন করতো না। (সূরা আন নিসা ৪ : ৬৬)।

৭) বলাবাহুল্য অল্প সংখ্যক লোকই তাঁর ঈমান এনেছিল। (সূরা হুদ ১১ : ৪০)

৮) তবে অল্প সংখ্যক লোক যাদেরকে আমি তাদের মধ্য থেকে রক্ষা করেছি। (সূরা হূদ ১১ : ১১৬)।

৯) (শাইতান বলল) যদি আপনি আমাকে কিয়ামাত দিবস পর্যন্ত অবকাশ দেন, তাহলে আমি অল্প সংখ্যক ব্যতীত আদমের বংশধরদেরকে সমুলে নষ্ট করে দিব। (সূরা বানী ইসরাঈল ১৭ : ৬২)

১০) তবে তারা করে না যারা আল্লাহর প্রতি ঈমান আনে এবং সৎকর্ম করে, অবশ্য এমন লোকদের সংখ্যা খুবই অল্প। (সূরা সোয়াদ ৩৮ : ২৪)

১১) আমার বান্দাদের মধ্যে অল্পসংখ্যক লোকই কৃতজ্ঞ। (সূরা সাবা ৩৪ : ১৩)