hadith book logo

ঈমানের স্বচ্ছ ধারণা

লেখকঃ আমির জামান, নাজমা জামান • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৭

৩) আল্লাহর কিতাবে বিশ্বাস

রসূলদের উপর নাযিলকৃত আল্লাহ তা'আলার কিতাবসমূহের প্রতি বিশ্বাস স্থাপন করা। যেমন, তাওরাত যা মূসা (আলাইহিস সালাম)-এর উপর; ইঞ্জিল যা ঈসা (আলাইহিস সালাম)-এর উপর; যাবুর যা দাউদ (আলাইহিস সালাম)-এর উপর এবং আল কুরআন, যা মুহাম্মাদ (ﷺ) -এর উপর অবতীর্ণ হয়েছে। আর আল কুরআনুল কারীম হল সর্বশেষ কিতাব, যার মাধ্যমে কিতাব অবতীর্ণের ধারার পরিসমাপ্তি ঘটেছে এবং যা বাকি সকল কিতাবের বিধানকে রহিত করে দিয়েছে; আর তার (কুরআনের) মধ্যে যা এসেছে, তা ব্যতীত অন্য কোন কিতাবের বিধান অনুযায়ী আল্লাহ তাআলার ইবাদত করা বৈধ নয়।

আল-কুরআনে বর্ণিত চার জন রসুলের নাম যাদের উপর কিতাব নাযিল হয়েছে।

কিতাবের নাম : যাদের উপর নাযিল হয়েছে : ইংলিশ নাম

১. যাবুর : দাউদ (আলাইহিস সালাম) : David

২. তাওরাত : মূসা (আলাইহিস সালাম) : Moses

৩. ইঞ্জিল : ঈসা (আলাইহিস সালাম) : Jesus

৪. কুরআন : মুহাম্মাদ (ﷺ) : Muhammad