১
ঈমানের স্বচ্ছ ধারণা
লেখকঃ আমির জামান, নাজমা জামান • পরিচ্ছেদ সংখাঃ ১
পরিচ্ছেদঃ ৭২
বর্তমানের চিত্র:
বর্তমান কালের মানুষ সম্পূর্ণ সুবিধাবাদী নীতি গ্রহণ করেছে। তারা ইসলামের সরল নিয়মগুলো তো অত্যন্ত আনন্দের সাথে স্বীকার করে, কিন্তু কুফর ও ইসলামের প্রকৃত মোকাবিলার সময় নিজেদের গতি পরিবর্তন করে ফেলে। ইসলামের বড় বড় দাবীদার লোকদের মধ্যেও এ রকম দুর্বলতা রয়েছে। ইসলাম! ইসলাম! করে তারা চীৎকার তো খুবই করে, ইসলামের প্রশংসা করতে গিয়েও তাদের মুখে খৈ ফোটে আর সে জন্য লোক দেখানো কাজও তারা যথেষ্ট করে, কিন্তু যে ইসলামের তারা এত প্রশংসা করে থাকে, সকলে মিলিত হয়ে সেই ইসলামের পরিপূর্ণ বিধানকে নিজেদের উপর প্রতিষ্ঠা করার জন্য তাদেরকে আহবান জানালে তারা অমনি বলে ওঠে। ঐ কাজ সহজ নয়, এতে নানা প্রকারের কষ্ট আছে কিংবা এখন তা হতে পারে না।
এর অর্থ এই দাঁড়ায় যে, ইসলাম একটা সুন্দর খেলনা মাত্র। তাকে তাকের উপর উঠিয়ে রেখে দিলে এর সৌন্দর্য দেখা যায়। মুখে এর খুবই তারীফ করা যেতে পারে, কিন্তু নিজের ও পরিবারের লোকজনের উপর, আত্মীয়-স্বজনের উপর, নিজেদের কাজকর্মের উপর তাকে একটা পরিপূর্ণ আইন হিসেবে মেনে নেয়া তাদের মতে একটা অপরাধ। আমাদের আজকালকার এক শ্রেণীর ধার্মিক বলে পরিচিত ব্যক্তিদের অবস্থা হয়েছে এই - তারপর দুনিয়ার অন্য লোকদের কথা আর কি বলা যায়? মনে রাখা উচিত, ঠিক এ কারণেই আজ আমাদের সলাত, সিয়াম, কুরআন তিলাওয়াত ও শরীয়াতের প্রকাশ্য অনুসরণের মধ্যে পূর্বের সেই প্রভাব আর বর্তমান নেই এবং সে জন্যই তাতে আমরা বাস্তব জীবনে কোনো ফলই লাভ করতে পারছি না। কারণ প্রাণটাই যখন না থাকে, তখন প্রাণহীন দেহটা আর কি সুফল দেখাতে পারে?