hadith book logo

ঈমানের স্বচ্ছ ধারণা

লেখকঃ আমির জামান, নাজমা জামান • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ২৭

৪র্থ অধ্যায় : আমরা কি কালিমা বুঝে মুসলিম?

আমার তৃষ্ণা পেয়েছে। এখন যদি আমি সকাল হতে সন্ধ্যা পর্যন্ত পানি পানি' করে চিৎকার করতে থাকি, তবে তাতে কি পিপাসা মিটবে? কিন্তু এক গ্লাস পানি নিয়ে যদি পান করি, তবেই মিটবে। অনুরূপভাবে শুধু মুখে মুখে কালিমা উচ্চারণ করলাম আর সে অনুযায়ী কাজ করলাম না তাহলেও প্রকৃত মুসলিম হওয়া যাবে না।

“আল্লাহ তাআলা ঈমানদার ব্যক্তিদের কাছ থেকে তাদের জান ও মাল খরিদ করেছেন এবং তার বিনিময়ে তাদের জন্য জান্নাত নিদিষ্ট করে রেখেছেন।” (সূরা আত তাওবা, ৯ : ১১১)।