hadith book logo

ঈমানের স্বচ্ছ ধারণা

লেখকঃ আমির জামান, নাজমা জামান • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৩৬

এটা হতে পুরাপুরি উপকার পেতে হলে সাতটি শর্ত পূরণ করতে হবে

১. জ্ঞান- এর দ্বারা কী অস্বীকার করা হলো এবং কী স্বীকার করা হলো তা জানা।

২. যা জানা গেল তা মনে-প্রাণে দৃঢ়ভাবে সত্য বলে বিশ্বাস করা; তাতে একবিন্দু সন্দেহ পোষণ না করা।

৩. এর প্রতি পরম নিষ্ঠা বোধ করা- শিরকের বিরুদ্ধে কঠোর ও অনমনীয় মনোভাব রাখা।

৪. এমন সত্যতা সহকারে এর ঘোষণা দেয়া যেন এতে মুনাফিকীর লেশমাত্র না থাকে।

৫. এ কালিমা’র প্রতি ঐকান্তিক ভালোবাসা ও মনের দরদ পোষণ করা সেজন্য অন্তরে আনন্দ অনুভব করা।

৬. এর প্রতি পূর্ণ আনুগত্য পোষণ করা। এর দাবি পূরণে প্রস্তুত হওয়া, যে সব কাজ দ্বারা আল্লাহর প্রতি নিষ্ঠা প্রমাণিত হয় এবং তাঁর সন্তুষ্টি পাওয়া যায় তা করতে রাজী হওয়া এবং

৭. এর বিপরীত সব কিছুকেই অস্বীকার ও প্রত্যাখ্যান করতে মনে-প্রাণে প্রস্তুত হওয়া।

কালিমা তাইয়িবা না পড়ে যেমন কেউ ইসলামের সীমার মধ্যে আসতে পারে না, ঠিক তেমনি এর অর্থ না জেনে, শুধু মুখে মুখে উচ্চারণ করে কেউ খাটি মুসলিম হতে এবং মুসলিমের মত কাজ করতে পারে না। বর্তমান দুনিয়ার অধিকাংশ মুসলিম যে ইসলামের হুকুম-আহকাম পালন করে না- ‘মুসলিম হয়েও যে তারা অমুসলিমের মত কাজকর্ম ও আচরণ করে এর একমাত্র কারণ এই যে, তারা কালিমা পড়ে এবং বিশ্বাসও করে বটে, কিন্তু জানে না যে, তারা কী পড়ে আর কী বিশ্বাস করে। এর ফলে কোটি কোটি মুসলিম দুনিয়ায় বাস করে অথচ ইসলাম পালন করে প্রকৃত মুসলিমের মত অধিকাংশই জীবনযাপন করে না; বরং দেখা যাচ্ছে যে, তারা প্রত্যেক পদে পদে ইসলামের বিপরীত কাজ করে। এটা অপেক্ষা দুঃখের বিষয় আর কী হতে পারে?

কালিমা পড়ে এর অর্থ বুঝি না বলে যেমন আমরা খাঁটি মুসলিমের ন্যায় কাজ করতে পারি না, ঠিক তেমনি এ কারণেই আমরা আল্লাহর রহমতও লাভ করতে পারছি না। ফলে আমরা নানা প্রকার দুঃখ ও মুসীবতে পড়ে আছি অধঃপতনের শেষ সীমায় গিয়ে পৌছাচ্ছি।