hadith book logo

ঈমানের স্বচ্ছ ধারণা

লেখকঃ আমির জামান, নাজমা জামান • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ২৫

মুশরিকের পরিণতি

মহান আল্লাহ মুশরিকদের ক্ষমা করবেন না।

১) নিশ্চয়ই আল্লাহ যে তার সাথে শরীক করবে তাকে ক্ষমা করবেন না। এছাড়া যাকে ইচ্ছা ক্ষমা করবেন। যে ব্যক্তি আল্লাহর সাথে শরীক করে সে সুদূর পথভ্রষ্টে পতিত হয়। (সূরা আন-নিসা ৪ : ১১৬)

২) নিঃসন্দেহে আল্লাহ যে তার সাথে শরীক করে তাকে ক্ষমা করবেন না। এছাড়া যাকে ইচ্ছা তিনি ক্ষমা করবেন। আর যে ব্যক্তি আল্লাহর সাথে শরীক করল সে যেন বড় অপবাদ আরোপ করল। (সূরা আন-নিসা ৪ : ৪৮)

৩) নিশ্চয় যে ব্যক্তি আল্লাহর সাথে শরীক করে আল্লাহ তার জন্য জান্নাত হারাম করেছেন এবং তার বাসস্থান হবে জাহান্নাম। আর যালিমদের জন্য কোন সাহায্যকারী নেই। (সূরা আল-মায়িদা ৫:৭২)

৪) জাবির (রা.) হতে বর্ণিত, তিনি বলেন : রসূলুল্লাহ (ﷺ) বলেন : যে ব্যক্তি আল্লাহর সাথে কোন কিছুর শিরক করার অবস্থায় মৃত্যুবরণ করে সে জাহান্নামে যাবে। (সহীহ মুসলিম)