১
ঈমানের স্বচ্ছ ধারণা
লেখকঃ আমির জামান, নাজমা জামান • পরিচ্ছেদ সংখাঃ ১
পরিচ্ছেদঃ ৩
১ম অধ্যায় : ঈমানের ভিত্তি
ঈমানের ভিত্তি (5 Pillars of Islam)
১) ঈমান
২) সলাহ (নামায)
৩) যাকাত
৪) সিয়াম (রোযা)
৫) হজ্জ
“তোমাদের আমল সম্পর্কে তোমাদেরকে অবশ্যই জিঞ্জাসাবাদ করা হবে।” (সূরা আন নাহল ১৬ : ৯৩)
ঈমান (Imaan) (Shahadah - Declaration of Faith in Islam)
প্রচলিত অর্থ ও বিশ্বাস, ইসলাম ধর্মে বিশ্বাস ও তার জনসমক্ষে মৌখিক বাচনিক স্বীকৃতি যার ফলে সেই ব্যক্তি একজন মুসলিম বলে পরিচিত হয়। ইসলাম ধর্মের পাঁচটি স্তম্ভের (ঈমান, সলাত, যাকাত, সিয়াম ও হাজ্জ) প্রধান স্তম্ভটি হচেছ অন্তরে ঈমান, যার বাহ্যিক প্রকাশ ও প্রমাণ হচ্ছে বাকি চারটি স্তম্ভের বাস্তবায়ন সেই ঈমানদারের জীবনের প্রতিটি ক্ষেত্রে - হোক সেটা ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক অথবা রাষ্ট্রীয় পর্যায়ে তাতে কিছু আসে যায় না। আল্লাহর প্রতি, তাঁর এককতার প্রতি, তাঁর অংশীদারিতৃবিহীন অপ্রতিরোধ্য ক্ষমতার প্রতি, তিনি জন্ম-মৃত্যুর মালিক, তিনি সকলের সৃষ্টিকর্তা, রিযিকদাতা, একমাত্র উপাস্য, তিনি শেষবিচার দিনের মালিক, মানুষের সৎকর্মের পুরস্কার ও অসৎকর্মের শাস্তিদাতা, তিনি অসীম ক্ষমতাবান, অতি দয়ালু ইত্যাদিতে দৃঢ় বিশ্বাসের নামই ঈমান।
একজন অমুসলিম কিভাবে ইসলাম গ্রহণ করে?
اشهد ان لا إله إلا الله و أشهد أن محمد ا عبده ورسوله
আশহাদু আন লা-ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রসুলুহ।
অর্থ : আমি সাক্ষ্য প্রদান করছি যে আল্লাহ ছাড়া কোন সত্য উপাস্য নেই, এবং আমি আরো সাক্ষ্য প্রদান করছি যে মুহাম্মাদ আল্লাহর দাস (slave) এবং তাঁর রসূল (Messenger)।
Translation:
I bear witness that there is no Allah but Allah, and I further bear witness that Muhammad is Allah's slave and His Messenger.
এই সাক্ষ্য প্রদানের মাধ্যমে একজন অমুসলিম ইসলাম ধর্মে ঈমান এনে মুসলিম হয় এবং আল্লাহকে ও তাঁর রসূল মুহাম্মাদ (ﷺ) -কে সর্ববিষয়ে সর্বদা বিনা দ্বিধায় বিনা প্রতিবাদে মানার ও তাঁদের আদেশ-নির্দেশ প্রতিপালন করার জন্য প্রতিজ্ঞাবদ্ধ হয়। এবং তাঁর ঈমান, আকীদা ও প্রতিজ্ঞা পালনের প্রকাশ/ প্রতিফলন ঘটাতে হয় পাঁচটি বাহ্যিক কাজ বা action-এর মাধ্যমে। সেই action-গুলোই হচ্ছে প্রমাণ যে অন্তরে, মুখে ও দেহের অংগ-প্রত্যংগের মাধ্যমেও সে আল্লাহর কাছে সন্তোষের সংগে আত্মসমর্পণ করেছে, প্রকৃতভাবে মুসলিম হয়েছে। সেই action-গুলো হচ্ছে : আজীবন নিষ্ঠার সাথে,
১. দৈনিক পাঁচ ওয়াক্ত সলাত সময় মত আদায় করা;
২. উদ্বৃত্ত সম্পদের উপর নির্দিষ্ট হারে প্রতি বছর যাকাত দেয়া;
৩. প্রতি রমাদান মাসে পূর্ণ মাস সিয়াম (রোযা) পালন করা;
৪. শারীরিক, মানসিক ও আর্থিক সামর্থ থাকলে জীবনে অন্ততঃ একবার হাজ্জ পালন করা।
৫. আল্লাহর দেয়া বিধান অনুযায়ী ব্যক্তিগত, পারিবারিক ও রাষ্ট্রীয় জীবন পরিচালনা করা।
এসব হচ্ছে ফরয ইবাদত ও এর যে কোন ক্ষেত্রেই অবহেলা আল্লাহ ও তাঁর রসূলের দৃষ্টিতে বড় ধরনের অপরাধ বা গুনাহের কাজ এবং তাতে অবহেলার জন্য আল্লাহ অপরাধীকে কঠোর শাস্তি দেবেন কুরআন ও হাদীসে একথার স্পষ্ট উল্লেখ রয়েছে।
বিশেষ নোট :
সহীহ আকীদার ভিত্তিতে ‘লা ইলাহা ইল্লাল্লাহ' এবং মুহাম্মাদুর রসূলুল্লাহ' এই দুটি আলাদা বাক্য বা লাইন। আমরা বলার সময় যদিও এই দুটি বাক্য একই সাথে বলে থাকি আসলে এখানে দুটি ভিন্ন ভিন্ন আলাদা বাক্য।