hadith book logo

ঈমানের স্বচ্ছ ধারণা

লেখকঃ আমির জামান, নাজমা জামান • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ১১৩

আরব ও ইসলামী বিশ্বে ধর্মনিরপেক্ষ দৃষ্টিভঙ্গির কিছু নমুনা

মিসর : নেপোলিয়ন বোনাপার্টের আক্রমণের সাথে মিসরে ধর্মনিরপেক্ষতার অনুপ্রবেশ ঘটে। আল-জিবরিতি তাঁর ইতিহাসগ্রন্থে (মিসরের উপর ফরাসি হামলা ও সংশ্লিষ্ট ঘটনাপ্রবাহ শীর্ষক অংশে) এমনই ইঙ্গিত দিয়েছেন।

ভারত : ১৭৯১ সাল পর্যন্ত ভারতে ইসলামী আইন (শরিয়া) মোতাবেক শাসনকার্য পরিচালিত হয়েছে। এরপর ইংরেজদের প্ররোচনায় ক্রমান্বয়ে ইসলামী আইন বিলুপ্ত করা শুরু হয়। ঊনবিংশ শতাব্দীর মাঝামাঝি সময়ে সম্পূর্ণভাবে ইসলামী আইন বিলুপ্ত করা হয়।

আলজিরিয়া : ১৮৩০ সালে ফ্রান্স কর্তৃক উপনিবেশ শাসনের স্বীকার হওয়ার পর ইসলামী আইন বিলুপ্ত করা হয়।

তিউনিসিয়া : ১৯০৬ সালে তিউনিসিয়াতে ফ্রান্সের আইন স্থান করে নেয়।

মরক্কো : ১৯১৩ সালে মরক্কোতে ফ্রান্সের আইন অনুপ্রবেশ করে।

তুরস্ক : ইসলামী খিলাফত বিলুপ্ত হওয়ার পর এবং মোস্তফা কামাল আতাতুর্ক কর্তৃক সর্বক্ষেত্রে একচ্ছত্র আধিপত্য বিস্তারের পর তুরস্ক সেকুলারিজমের চাদর পরিধান করে। যদিও তারও আগ থেকেই কিছু কিছু লক্ষণ ও কর্মকাণ্ড দেখা দিয়েছিল।

ইরাক ও সিরিয়া : উসমানী খিলাফত আমলে ইরাক ও সিরিয়া থেকে ইসলামী আইন বিলুপ্ত করা হয় এবং সেখানে ইংরেজ ও ফরাসিদেরকে প্রতিষ্ঠিত করা হয়।

আফ্রিকার অধিকাংশ অঞ্চল ও দখলদার উপনিবেশী শক্তির পতনের পর। আফ্রিকার অনেক দেশে খ্রিস্টান রাষ্ট্রপ্রধানেরা ক্ষমতা দখল করে নেয়।

ইন্দোনেশিয়া ও দক্ষিণ এশিয়ার অধিকাংশ দেশ সেকিউলার রাষ্ট্র।