hadith book logo

ঈমানের স্বচ্ছ ধারণা

লেখকঃ আমির জামান, নাজমা জামান • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৫

১) আল্লাহর প্রতি বিশ্বাস

এর মানে আল্লাহ তা'আলার একত্ববাদের তিনটি অংশের প্রতিই বিশ্বাস স্থাপন করা। যথা :

আল্লাহ তা'আলার কাজের ক্ষেত্রে তাঁর একত্ববাদ। একজন মুসলিম বিশ্বাস করবে যে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হলেন সকল কিছুর মালিক, পরিচালনাকারী, সৃষ্টিকর্তা ও রিযিকদাতা।

বান্দাদের কর্মকাণ্ডের ক্ষেত্রে তাঁর একত্ববাদ। একজন মুসলিম বিশ্বাস করবে যে, আল্লাহ সুবহানাহু ওয়া তা'আলা হলেন একচ্ছত্র মা'বুদ তথা ইবাদতের উপযুক্ত এবং সে সকল প্রকার ইবাদত তাঁকে উদ্দেশ্য করে করবে। তাই সে সলাত আদায় করবে আল্লাহর জন্য, পবিত্রতা ও পরিশুদ্ধতা অর্জন করবে আল্লাহর জন্য; সে আল্লাহ ব্যতীত অন্য কাউকে ডাকবে না এবং আল্লাহ ব্যতীত অন্য কারও নিকট সাহায্য প্রার্থনা করবে; আর সে আল্লাহর কারণেই পিতা-মাতার আনুগত্য করবে; আল্লাহর জন্যই পর্দা করবে, আল্লাহর জন্যই হালাল-হারাম বেছে চলবে।

وما خلقت الجن والإنس إلا ليعبدون

আমি সৃষ্টি করেছি জিন এবং মানুষকে এইজন্য যে, তারা শুধু আমারই ইবাদত করবে।” (সূরা আয-যারিয়াত, ৫১ : ৫৬)

আর এটাই হল ইলাহ হিসেবে তাঁর একত্ববাদ (তাওহীদ আল-উলুহিয়াহ), অথবা ইবাদতের ক্ষেত্রে তাঁর একত্ববাদ (তাওহীদ আল-ইবাদাহ)

তাঁর নামসমূহ ও গুণাবলীর ক্ষেত্রে তাঁর একত্ববাদ। মুসলিম আল্লাহ সুবহানাহু ওয়া তা'আলার জন্য সাব্যস্ত করবে সকল সুন্দর নামসমূহ এবং মহৎ গুণাবলী। আর তা করতে হবে যে কোনো প্রকার অপব্যাখ্যা, তার ধরণ-প্রকৃতি খোজা, সৃষ্টির গুণাবলীর সাথে সেগুলোর সাদৃশ্য স্থাপন অথবা এগুলোকে অর্থশূন্য করা ছাড়াই। আল্লাহ তা'আলা বলেন :

ير شيء وهو السميع البصير گ ليس

কোন কিছুই তাঁর সদৃশ নয়, তিনি সর্বশ্রোতা, সর্বদ্রষ্টা।” (সূরা আশ-শুরা, ৪২ : ১১)

মুসলিম এসব সুন্দর নামসমূহ এবং মহৎ গুণাবলীর মাধ্যমে আল্লাহ তা'আলার ইবাদত করবে। সে স্বীকৃতি দেবে যে, আল্লাহ হলেন দয়াময়, পরম দয়ালু; তাই সে তাঁর নিকট রহমত কামনা করবে। তিনি হলেন রিযিকদাতা, পরম শক্তির অধিকারী; তাই সে তাঁর নিকট রিযিকের জন্য আবেদন করবে। তিনি হলেন রোগ নিরাময়কারী, সুতরাং সে তাঁর নিকট রোগ থেকে মুক্তির জন্য আবেদন করবে। আল্লাহ হলেন ক্ষমাশীল, পরম ক্ষমাপরায়ণ; তাই সে তাঁর নিকট ক্ষমা প্রার্থনা করবে। তিনি হলেন মার্জনাকারী ও দানশীল; তাই সে তাঁর নিকটই মাফ চাইবে। ইত্যাদি।