১
ঈমানের স্বচ্ছ ধারণা
লেখকঃ আমির জামান, নাজমা জামান • পরিচ্ছেদ সংখাঃ ১
পরিচ্ছেদঃ ৬৭
প্রকৃত মুসলিম হওয়ার শর্ত:
এ তিনটি বড় বড় ‘দেবতা” মানুষের রব হবার দাবী করে বসে আছে। যে ব্যক্তি মুসলিম হতে চায় তাকে সর্বপ্রথম এ তিনটি “দেবতাকেই অস্বীকার করতে হবে এবং যখনই সে তা করবে তখনই সে প্রকৃত মুসলিম হতে পারবে। কিন্তু যে ব্যক্তি এ তিন প্রকারের দেবতাকে, নিজের মনের মধ্যে বসিয়ে রাখবে এবং এদের হুকুম মতো কাজ করবে, আল্লাহর প্রকৃত বান্দা হওয়া তার পক্ষে বড়ই কঠিন। সে দিনের মধ্যে পঞ্চাশ ওয়াক্ত সলাত পড়ে, সারাদিন লোক দেখানো সিয়াম রেখে এবং মুসলিমের মতো বেশ ধারণ করে লোককে শুধু ধোঁকাই দিতে পারবে। সে নিজেকেও ধোঁকা দিতে পারবে যে, সে খাটি মুসলিম হয়েছে। কিন্তু এতে কোনোই সন্দেহ নেই যে, এরূপ কৌশল করে আল্লাহকে কখনও ধোঁকা দিতে পারবে না।
উপরে যে তিনটি ‘দেবতার কথা উল্লেখ করা হয়েছে, এদের দাসত্ব করাই হচ্ছে আসল শিরক। পাথরের তৈরী দেবতা ভাংগা হয়েছে, ইট ও সিমেন্টের সমন্বয়ে গড়া মূর্তি ধবংস করা হয়েছে; কিন্তু আমাদের বুকের মধ্যে যে মূর্তির বর্তমান রয়েছে, সেই দিকে আমরা মোটেই খেয়াল করিনি। অথচ মুসলিম হওয়ার জন্য এ মূর্তিগুলোকে একেবারে চূর্ণ করে দেয়াই হচ্ছে সর্বাপেক্ষা জরুরী কাজ ও সর্বপ্রথম শর্ত। যদিও দুনিয়ার সমস্ত মুসলিমদের দিকে লক্ষ্য করা হয় যে, দুনিয়ার মুসলিম যে পরিমাণ ক্ষতিগ্রস্ত হয়েছে, হচ্ছে এবং ভবিষ্যতে হবে, এ তিন প্রকারের দেবতার পূজা করাই হচ্ছে তার একমাত্র কারণ। আমাদের অধঃপতন আমাদের নানা প্রকারের অভাব-অভিযোগ ও বিপদের মূল হচ্ছে। উপরোক্ত তিনটি জিনিস।