hadith book logo

ঈমানের স্বচ্ছ ধারণা

লেখকঃ আমির জামান, নাজমা জামান • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৯৩

মযবুত ঈমানের সুফল

আগেই বলা হয়েছে যে, আল্লাহর প্রতি বিশ্বাস, আল্লাহকে রব, বাদশাহ ও ইলাহ হিসেবে মেনে চলার সিদ্ধান্তই ঈমান। এ সিদ্ধান্ত অনুযায়ী জীবনযাপন করতে হলে ঈমানের দাবি পূরণ করতে হবে। ঈমানের দাবি পূরণ করতে হলে ঈমানকে দুর্বল হতে দেয়া চলবে না। ঈমানের শুধু দুর্বলতামুক্ত রাখাই যথেষ্ট নয়, ঈমানকে অত্যন্ত মযবুত করার জন্য ঐ দুটো শর্তই পূরণ করতে হবে।

যে মযবুত ঈমানের অধিকারী সে

১. দ্বীনের ব্যাপারে কোনো সন্দেহ বা দ্বিধায় ভোগে না। সব অবস্থায় মনে প্রশান্তি ভোগ করে এবং তৃপ্তি বোধ করে। এ প্রশান্তি ও তৃপ্তি এমন জান্নাতী নিয়ামত, যার কোনো তুলনা নেই।

২. আখিরাতের চিরস্থায়ী জীবনের সাফল্যের তীব্র কামনা এমনভাবে অন্তর দখল করে রাখে যে, দুনিয়ার কোনো বড় স্বার্থের লোভেও বিভ্রান্ত হয় না।

৩. আল্লাহ সবসময় সাথে আছেন-এ চেতনার ফলে দুঃখ-কষ্ট, আপদ বিপদ ও রোগ-শোকে বিচলিত ও পেরেশান হয় না এবং তাওয়াক্কুল আল্লাহ ও সবরের নিয়ামত লাভ করে।

৪. একমাত্র আল্লাহর ভয় ছাড়া মৃত্যু ভয়সহ সকল ভয় থেকে মুক্ত থাকে। মৃত্যুকে আল্লাহর সাথে মিলিত হওয়ার মহাসুযোগ মনে করে এবং শহীদী মৃত্যুই কামনা করে।

৫. দুনিয়ার যেসব জিনিসের ভালোবাসার দায়িত্ব আল্লাহ দিয়েছেন, এসবের আকর্ষণ সত্ত্বেও আল্লাহ, রসূল (ﷺ) ও জিহাদ ফী সাবিলিল্লাহকে প্রাধান্য দেয়ার যোগ্যতা অর্জন করে।

৬. সকল প্রকার শিক থেকে ঈমানকে মুক্ত রেখে তাওহীদের দাবি পূরণ করতে সক্ষম হয়।

৭. সকল প্রকার তাগূতকে অস্বীকার করার সাহস রাখে এবং ঈমানের দাবি পূরণ করে তৃপ্তিবোধ করে।

দ্বীন ইসলামকে বলা হয় পূর্ণাঙ্গ জীবন বিধান অর্থাৎ Complete Code of Life। দ্বীন ইসলাম মানব জীবনের কোনো বিশেষ দিকে সীমাবদ্ধ নয় বরং গোটা দিক ও বিভাগের জন্য সামগ্রিক ও সার্বিক সমাধান। যেমন ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, অর্থনৈতিক জীবন এবং আধ্যাত্মিক ও সাংস্কৃতিক জীবন প্ৰভূতি। আল্লাহর রসূল (ﷺ) রান্না ঘর থেকে শুরু করে রাষ্ট্র পরিচালনা পর্যন্ত সমস্ত কিছু এই দ্বীনের মধ্যে বাস্ত বায়ন করে দেখিয়ে দিয়ে গেছেন।