১
ঈমানের স্বচ্ছ ধারণা
লেখকঃ আমির জামান, নাজমা জামান • পরিচ্ছেদ সংখাঃ ১
পরিচ্ছেদঃ ৭৩
ইসলামের নির্ভুল মানদণ্ড
আল্লাহ তাঁর আল কুরআনে বলেছেন :
قل إن صلاتي ونسكي ومحياي ومماتي للير سير العالمين لا شريك له وبذلك أمر وأنا أول المسلمين
“(হে মুহাম্মাদ!) বল, আমার সলাত, আমার যাবতীয় ইবাদত অনুষ্ঠান এবং আমার জীবন ও মৃত্যু-সবকিছুই আল্লাহর জন্য; যিনি সারা-জাহানের মালিক ও প্রভু। তাঁর কেউ শরীক নেই। এরূপ বলার জন্যই আমাকে নির্দেশ দেয়া হয়েছে, আর সর্বপ্রথম আমি তাঁরই সামনে আনুগত্যের মস্তক নত করে দিচ্ছি।” (সূরা আল আন'আম ৬ : ১৬২-১৬৩)
এ আয়াতের ব্যাখ্যা প্রসঙ্গে নবী কারীম (ﷺ) বলেছেনঃ
“আল্লাহর জন্য যে ভালোবাসলো, আল্লাহরই জন্য যে শত্রতা করলো, আল্লাহরই জন্য যে দান করলো এবং আল্লাহরই জন্য দেয়া বন্ধ করলো, সে তার ঈমানকে পূর্ণ করলো। অর্থাৎ সে খাটি ঈমানদার হলো।” প্রথম আয়াত হতে প্রমাণিত হয় যে, ইসলাম মানুষকে তার সমস্ত দাসত্ব আনুগত্যের এবং নিজের জীবন ও মৃত্যুকে একমাত্র আল্লাহর জন্যই নিষ্ঠা সহকারে উৎসর্গ করার এবং এ ক্ষেত্রে তাঁর সাথে কাউকে শরীক না করার নির্দেশ দিচ্ছে। অন্য কথায় মানুষ একমাত্র আল্লাহ ছাড়া আর কারো দাসত্ব ও আনুগত্য করবে না। তার জীবন-মৃত্যুও আল্লাহ ছাড়া আর কারো উদ্দেশ্যে উৎসর্গক্তি হবে না।