১
ঈমানের স্বচ্ছ ধারণা
লেখকঃ আমির জামান, নাজমা জামান • পরিচ্ছেদ সংখাঃ ১
পরিচ্ছেদঃ ১২৪
ফ্যামিলি ডেভেলপমেন্ট প্যাকেজের উদ্দেশ্য
সকল প্রশংসা একমাত্র মহান আল্লাহর। আমরা মূলতঃ ‘প্যারেন্টিং এবং ফ্যামিলি ডেভেলপমেন্ট নিয়ে গবেষণা করি। আমাদের প্রকাশিত বইগুলোর লক্ষ্য ও উদ্দেশ্য হচ্ছে পারিবারিক উন্নয়ন। আমরা সকলেই চাই এই দুনিয়া এবং আখিরাত দুই দিকেই সফলতা। প্রকৃত ইসলামী জ্ঞান এবং সেই সুনযায়ী জীবন পরিচালনা ছাড়া এটা কিছুতেই সম্ভব না। আমাদের মতো যারা ইউনিভার্সিটি পড়ুয়া জেনারেল এডুকেশনে এডুকেটেড তাদের ইসলামের উপর তেমন কোন একাডেমিক এবং সিলেবাসভিত্তিক পড়াশোনা নেই। আমরা দ্বীন ইসলাম সম্পর্কে যতোটুকুই জানি তা শুনে শুনে বা দুই একটা বই পড়ে যার বিস্তৃতি বা গভীরতা নগণ্য। আমরা যারা দ্বীন ইসলাম সম্পর্কে নির্ভরযোগ্য ও আমলযোগ্য জ্ঞান অর্জন করতে চাই তাদের সামনে এক মহাসমুদ্র, কোথা থেকে শুরু করবো আর কোথায় গিয়ে শেষ করবো বুঝে উঠা মুশকিল! এছাড়া আমাদের সামনে ইসলামিক স্টাডিজের উপর বাস্তব জীবনধর্মী কোন পরিপূর্ণ সিলেবাসও নেই। বরং রয়েছে বাজার ভরা আনঅথেন্টিক বইপত্রের সমারোহ। আমরা যারা ব্যস্ত জীবনযাপন করি তাদের সময়-সুযোগ করে সব দিক মিলিয়ে ইসলামকে জানার জন্য প্রচুর পড়াশোনার সময়ও হয়ে উঠে না।
এই বিষয়ে আমরা নিজেরা (স্বামী-স্ত্রী) যেহেতু ভুক্তভুগি ছিলাম তাই অন্যদের কথা চিন্তা করে দ্বীন ইসলামের উপর আমাদের ১২ বছরের অধ্যয়ন, বিভিন্ন কোর্স এবং গবেষণার ফল ১২টি বইতে বিষয়ভিত্তিকভাবে উপস্থাপন করেছি। কোন পরিবার যদি ১২টি বইয়ের এই সিলেবাস অধ্যয়ন করেন তাহলে তাদের সঠিক ইসলামের উপর ওভারঅল একটা নলেজ হবে। আমরা ১২ বছরে যা শিখেছি আশা করি এই ফ্যামিলি ডেভেলপমেন্ট প্যাকেজের ১২টি বই অধ্যয়ন করলে তা এক বছরেই পাওয়া সম্ভব, ইনশাআল্লাহ। একই কথা চিন্তা করে বড়দের ডেভেলপমেন্টর পাশাপাশি আমরা আমাদের সন্তানদের শিক্ষার উদ্দেশ্যে বাংলা মিডিয়ামের জন্য ১২টি বই বাংলায় এবং ইংরেজী মিডিয়ামের জন্য ১২টি বই ইংরেজীতে প্রকাশ করেছি। এই বইগুলো পড়লে বড়রাও সমভাবে উপকৃত হবেন।
আমরা স্বামী-স্ত্রী দু'জনই মূলতঃ IT Professionals, আমাদের মেধা ও একাডেমিক কোয়ালিফিকেশনকে আমরা সঠিক দ্বীন বুঝার কাজে লাগানোর চেষ্টা করছি, তাই প্রকৃত পক্ষে আমরা হলাম Students of Knowledge। আমাদের বইগুলো প্রকাশনার সমস্তু ব্যয় IFD Trust-কে সদাকা করে দেয়া হয়েছে। এই বইয়ের বাজারজাতকরণ এবং বিক্রি সবই Non-commercial। এই বইয়ের বিক্রয় মূল্য সমাজের কল্যাণে পরবর্তী ভার্শন প্রিন্টিংয়ে ব্যবহৃত হবে, ইনশাআল্লাহ।