hadith book logo

ঈমানের স্বচ্ছ ধারণা

লেখকঃ আমির জামান, নাজমা জামান • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৪৫

আল্লাহর সবচেয়ে বড় নিয়ামত কী?

আমরা সবাই জানি যে, দুনিয়ায় ইসলাম আল্লাহর একটি সবচেয়ে বড় নিয়ামত। আল্লাহ তাকে মুহাম্মাদ (ﷺ) -এর উম্মত করে সৃষ্টি করেছেন এবং ইসলামের ন্যায় এত বড় একটা নিয়ামত তাকে দান করেছেন বলে প্রত্যেক মুসলিম আল্লাহর শোকর আদায় করে থাকে। এমন কি, স্বয়ং আল্লাহও ইসলামকে মানুষের প্রতি সবচেয়ে বড় ও উৎকৃষ্ট নিয়ামত বলে ঘোষণা করেছেন।

اليوم أكملت لكم بريئگم وأتممت علیکم نعمتي ورضيت لكم الإسلام بريئا

“আজ আমি তোমাদের আনুগত্যের বিধান (জীবন বিধান) পরিপূর্ণ করে দিলাম, তোমাদের প্রতি আমার নিয়ামত সম্পূর্ণ করলাম এবং ইসলামকে তোমাদের জীবন বিধান হিসেবে মনোনীত করলাম।” (সূরা মায়িদা ৫: ৩)

আল্লাহ মুসলিমদের প্রতি এই যে, অনুগ্রহ করেছেন, এর হক আদায় করা তাদের পক্ষে একান্ত কর্তব্য। কারণ যে ব্যক্তি অপরের অনুগ্রহের হক আদায় করে না, সে বড়ই অকৃতজ্ঞ। আর সবচেয়ে বড় অকৃতজ্ঞতা হচ্ছে মানুষের প্রতি আল্লাহর এ বিরাট অনুগ্রহের কথা ভুলে যাওয়া।