hadith book logo

ঈমানের স্বচ্ছ ধারণা

লেখকঃ আমির জামান, নাজমা জামান • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৮২

৮ম অধ্যায় : ঈমানকে কিভাবে মজবুত করা যায়

“মানুষ কি মনে করে নিয়েছে যে আমরা ঈমান এনেছি এতটুকু বললেই তাদের ছেড়ে দেয়া হবে - তাদের পরীক্ষা নেয়া হবে না?” (সূরা আনকাবুত ২৯: ২)।

ঈমান এমন একটি বিষয় যার কোয়ালিটি আমাদের জীবনে সারাক্ষণ উঠা-নামা করে। ঈমানকে মজবুত করার জন্য বুঝার সুবিধার্থে ছয়টি পয়েন্টে বিভক্ত করে আলোচনা করা যেতে পারে।

১. ঈমান মানে কী? বিশ্বাস বলতে কী বুঝায়? বিশ্বাসের সংজ্ঞা কী? বিশ্বাসের প্রয়োজনীয়তা কী? বিশ্বাস কত রকম হতে পারে?

২. বিশ্বাস ও কর্মের সম্পর্ক কী?

৩. মানব জীবনে বিশ্বাসের প্রয়োজনীয়তা কী?

৪. আল্লাহর উপর ঈমান আনলে আল্লাহর সাথে কেমন সম্পর্ক স্থাপন হয়?

৫. ঈমান কী কারণে দুর্বল হয়? কোন্ পথে ঈমানে দুর্বলতা আসে?

৬. ম্যবুত ঈমানের শর্ত কী কী? কোন্ কোন্ শর্ত পূরণ হলে ঈমান মযবুত হয়?