১
ঈমানের স্বচ্ছ ধারণা
লেখকঃ আমির জামান, নাজমা জামান • পরিচ্ছেদ সংখাঃ ১
পরিচ্ছেদঃ ৭১
ইসলাম ও ঈমানের মূল কথা :
এ আয়াতটিই ইসলাম ও ঈমানের মূল কথা। ইসলামের আসল দাবী হচ্ছে, তোমাদের সবচেয়ে প্রিয় জিনিসকে আল্লাহর জন্য উৎসর্গ করে দাও। জীবনের সব রকমের কাজকর্মকেই আমরা দেখতে পাবো যে, আল্লাহর হুকুম একদিকে আমাকে ডাকে, আর আমাদের নফস ডাকে এর সম্পূর্ণ বিপরীত দিকে। আল্লাহ এক কাজের হুকুম করেন অথচ আমার নফস সে কাজে আমার ভয়ানক কষ্ট কিংবা ক্ষতি হবে বলে প্ররোচনা দেয়। আল্লাহ এক কাজ করতে নিষেধ করেন, কিন্তু আমার নফস তাকে অত্যন্ত মজাদার উপকারী জিনিস মনে করে তা ত্যাগ করতে প্রস্তুত হয় না। প্রত্যেক কাজেই আল্লাহর সন্তুষ্টি থাকে একদিকে আর সারা দুনিয়ার সুখ-সুবিধার আকর্ষণ আমাকে ডাকতে থাকে সম্পূর্ণ অন্যদিকে।
মোটকথা জীবনের প্রত্যেক পদেই মানুষের সামনে দু'টি পথ এসে পড়ে; একটি ইসলামের পথ, অপরটি কুফর ও মুনাফিকীর পথ। এমতাবস্থায় যে ব্যক্তি দুনিয়ার প্রত্যেক জিনিসকে পদাঘাত করে একমাত্র আল্লাহর হুকুমের সামনে মাথা নত করে দেবে, মনে করতে হবে যে, কেবল সেই ব্যক্তিই ইসলামের পথ ধরেছে। আর যে ব্যক্তি আল্লাহর হুকুমের উপর পদাঘাত করে নিজের মনের বা দুনিয়ার খুশী চরিতার্থ করবে, বুঝতে হবে যে, সে কাফিরী এবং মুনাফিকীর পথ গ্রহণ করেছে।