hadith book logo

ঈমানের স্বচ্ছ ধারণা

লেখকঃ আমির জামান, নাজমা জামান • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৬১

৭ম অধ্যায় : ইসলাম কী

ব্যবসা-বাণিজ্যে ক্ষতি হলে পরিণাম যে কী তা আমরা সকলেই জানি। চাকুরী হারালে অর্থনৈতিক ক্ষতি হবে তাতেও কারো সন্দেহ নেই। কিন্তু ইসলাম সম্পর্কে অজ্ঞ থাকার পরিণাম যে কত ভীষণ ও ভয়াবহ, সেই কথা আমরা অনুভব করতে পারি না। সেই বিষয়ে আমরা বেশীরভাগ মুসলিমরা মোটেও চিন্তিত নই।

“যারা সত্যসহ আগমণ করে এবং (যারা) সত্যকে সত্য বলে সমর্থন করে তারাই আল্লাহভীরু (মুত্তাকী)।” (সূরা আয যুমার ৩৯: ৩৩)