১
ঈমানের স্বচ্ছ ধারণা
লেখকঃ আমির জামান, নাজমা জামান • পরিচ্ছেদ সংখাঃ ১
পরিচ্ছেদঃ ৯১
কালিমায়ে তায়্যিবা তাগুতবিরোধী
কালিমায়ে তাইয়্যিবা এর মূল কথা হলো, আল্লাহই একমাত্র ইলাহ, আর কোনো ইলাহ নেই। এ বক্তব্য প্রকাশ করার জন্য বললেই তো চলত। তা না করে দিয়ে কেন শুরু করা হলো? মানে “নেই”। “নেই” দিয়ে কেন শুরু করা হলো? মানব সমাজে অনেক হুকুমকর্তা রয়েছে। মানব মনের উপর এরা রাজত্ব করে। মানুষ এদের হুকুম মেনে চলে; হয় বাধ্য হয়ে, না হয় লোভে পড়ে। এসব হুকুমকর্তা (ইলাহ) হলো আসলে তাগুত।
তাই যারাই কালিমায়ে তাইয়্যিবা কবুল করতে চায় তাদেরকে মহান আল্লাহর উপর ঈমান আনার আগেই তাগুতকে অস্বীকার করতে হবে। এতে প্রমাণিত হলো যে, সূরা বাকারার ২৫৬ নং আয়াতে যে ফরমে বলা হয়েছে সে ফরমেই প্রথমে অস্বীকার তাগুতের কুফরী করতে বলা হয়েছে। যারা তাগুতের পরিচয় জানে না, তারা 'লা ইলাহা দ্বারা কাদেরকে অস্বীকার করা হচ্ছে তা বুঝতেই পারে না। তারা না বুঝে তোতাপাখির মত কালিমা উচ্চারণ করে থাকে এবং তাগুতের দাসত্ব করতে থাকে।
একটি সহজ উদাহরণ:
জমিতে ধানের বীজ বপন করতে হলে প্রথমেই জমিকে আগাছামুক্ত করতে হবে। আগাছা দূর না করে ধন ফেললে ফসল তো দূরের কথা, বীজ ধানও ফিরে পাওয়া যাবে না। কৃষিজমি যেমন খালি থাকে না, মানুষের মনের জমিও খালি থাকে না। ঐ সাত রকম তাগুত মানব মন দখল করে থাকে। মনে ঈমানের বীজ ফেলতে হলে মন থেকে প্রথমে সব তাগুতকে তাড়াতে হবে। তা না হলে মনের যমীনে ঈমানের বীজ বপনের জায়গাই হবে না।