hadith book logo

ঈমানের স্বচ্ছ ধারণা

লেখকঃ আমির জামান, নাজমা জামান • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৫৮

৬ অধ্যায় : সলাত-যাকাত-সিয়াম এবং হাজ্জই কি শুধু ইবাদত?

বাংলাদেশের বেশির ভাগ মানুষই আমরা যে দ্বীন ইসলাম সম্পর্কে জানি না এইটাই আমরা জানি না। আমাদের দেশের অধিকাংশ মানুষই দ্বীন ইসলামের পূণ্যের কাজ মনে করে খুব বেশী বেশী ইসলাম বিরোধি কাজ নিয়মিত করে যাচ্ছি। আমরা কুরআন থেকে নিজেদেরকে অনেক দূরে সরিয়ে রেখে নিজেদের ইচ্ছেমতো জীবনযাপন করছি।

“নিশ্চয়ই আল্লাহ কোন জাতির [অ] পরিবর্তন করেন না যতক্ষণ পর্যন্ত না তারা নিজেরা নিজেদেরকে পরিবর্তন করে।” (সূরা রা'দ ১৩ : ১১)