১
ঈমানের স্বচ্ছ ধারণা
লেখকঃ আমির জামান, নাজমা জামান • পরিচ্ছেদ সংখাঃ ১
পরিচ্ছেদঃ ৯৬
দ্বীন শব্দের ব্যাখ্যা
ইকামাতে দ্বীন সম্পর্কে বুঝতে হলে প্রথমে কুরআনের আলোকে দ্বীন’ শব্দের সঠিক ব্যাখ্যা জানা প্রয়োজন। দ্বীন শব্দটির একাধিক অর্থ রয়েছে। আল কুরআনে বিভিন্ন অর্থেই এ শব্দটি ব্যবহার করা হয়েছে। কোন শব্দের একাধিক অর্থ থাকলে সব অর্থ প্রত্যেক স্থানেই গ্রহণযোগ্য নয় এবং সবখানেও গ্রহণ করা চলে না। কোন স্থানে কী অর্থে শব্দটি ব্যবহার করা হয়েছে তা পূর্ণ বাক্য থেকেই বুঝা যায়। যে বাক্যে শব্দটি ব্যবহার করা হয়েছে তা থেকে বিচ্ছিন্ন করে ঐ শব্দের অর্থ সঠিকভাবে বুঝবার উপায় নেই। দ্বীন শব্দের কয়েকটি অর্থ আল কুরআনে সুস্পষ্ট :
এক : প্রতিদান, প্রতিফল, বদলা ইত্যাদি।
দুই: আনুগত বা হুকুম মেনে চলা।
তিন: আনুগত্য করার বিধান বা আনুগত্যের নিয়ম।
চার: আইন বা রাষ্ট্র ব্যবস্থা যে আইনে চলে, সমাজ ব্যবস্থাও বুঝায়।
এক : প্রতিদান, প্রতিফল, বদলা ইত্যাদি।
দুই: আনুগত বা হুকুম মেনে চলা।
তিন: আনুগত্য করার বিধান বা আনুগত্যের নিয়ম।
চার: আইন বা রাষ্ট্র ব্যবস্থা যে আইনে চলে, সমাজ ব্যবস্থাও বুঝায়।